ডারহ্যাম, ইংল্যান্ড, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিন তিনি কাটাননি। ওয়ানডেতে কেভিন পিটারসেনের অভিষেক ২০০৪ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। টেস্ট আঙ্গিনায় প্রবেশ তারও প্রায় আট মাস পরে, লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অথচ এই আড়াই বছরেই ক্রিকেট নিয়ে কিছুটা বিরক্তি এসে গেছে কেভিন পিটারসেনের। বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন 'উইজডেন ক্রিকেটার'--এর সঙ্গে কথা বলার সময় সেই বিরক্তি তিনি চেপে রাখতেও পারেননি।
পিটারসেনের অবশ্য দোষ নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের বিপক্ষে খেলতে হবে ইংল্যান্ডকে। সেই সিরিজ শেষ হওয়ার পর দিনই তাদেরকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়, টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য। এতগুলো ম্যাচ খেলতে হলে বিরক্তি তো আসতেই পারে! তাছাড়া আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে এবং টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ব্যাটসম্যানের মনে ক্রিকেট সম্পর্কে বৈরাগ্য আসার আরেকটা কারণও আছে। আগামী ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা পপ স্টার জেসিকা টেলরকে বিয়ে করতে যাচ্ছেন পিটারসেন। অথচ তার আগে বেশিরভাগ সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হবে বলে তিনি ভীষণই বিরক্ত,"আমি পরিবারের থেকে দূরে সময় কাটাতে মোটেও পছন্দ করি না। বিশেষ করে জেসিকার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে। এই সব ভবিষ্যত সফরের জন্য এখানে --- ওখানে ঘুরতে হবে। সেজন্য আমি এক দমই খুশি নই।"
বিয়ের পর আরেকটা ব্যাপারও এসে যায়। সন্তানের জন্ম। এবং পিটারসেন মনে করছেন বাবা হওয়া তার ক্রিকেট ক্যারিয়ারের ওপরে প্রভাব ফেলতেও পারে ভবিষ্যতে,"সা
bdnews24