ডারহ্যাম, ইংল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) ---- সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুক্রবার ইংল্যান্ড --- ওয়েস্ট ইন্ডিজ ডারহ্যাম টেস্টের প্রথম দিনে এক বলও হতে দেয়নি। টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। কিন্তু বৃষ্টির জন্য পিচের ওপর থেকে কাভারই সরানো যায়নি। বৃষ্টি থামার আশায় প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর লাঞ্চের সময় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পুরো দিন ধরে বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকার জন্যই চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার ব্যাপারে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পেরেছেন তারা। ২ --- ০ তে এগিয়ে গিয়ে ইতিমধ্যেই এই টেস্ট সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৮১৮ ঘ.
bdnews24