কলম্বো, ১৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- মাঠের আগে টেবিলেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ট্রেভর বেলিস। আর তাতে মুগ্ধ জাতীয় দলের একগাদা সাবেক অধিনায়ক নিয়ে গড়া শ্রীলঙ্কার নির্বাচনী কমিটি। পুরস্কার হিসেবে তাৎক্ষণিক নিয়োগ পেয়েছেন তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের পদে। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করেছে তা। স্বদেশী টম মুডির উত্তরসূরী হিসেবে আগামী আগস্ট থেকে দায়িত্ব পালন করবেন ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ হবে তার প্রথম আন্তর্জাতিক মিশন।
আগামী দু'বছরের জন্য বেলিসের সঙ্গে চুক্তি করা হয়েছে জানিয়ে শ্রীলঙ্কান বোর্ডের চেয়ারম্যান জয়ন্থা ধর্মদাসা বলেছেন, "অরবিন্দ ডি সিলভা, সিদাথ ওয়েটিমুনি, মাইকেল টিসেরা, আনুরা তিন্নেকুন ও দুলীপ মেন্ডিসকে নিয়ে গড়া কমিটি তার সাক্ষাতকারে ভীষণ মুগ্ধ হয়েছেন।" আরেক অস্ট্রেলিয়ান টেরি অলিভারের সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা বেলিসকে নিয়োগ দিতে এরপর দু'বার ভাবেনি শ্রীলঙ্কা। বোর্ড সেক্রেটারি কে মাথিভানান জানিয়েছেন সেকথা, "যখন বুঝলাম উনি কত ভালো, আমরা আর দেরি করিনি কারণ এ মুহূর্তে অনেকগুলো দেশ কোচের খোঁজে আছে।"
বেলিসের জন্য অবশ্য টম মুডিই সুপারিশ করেছিলেন। বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ ফুরানোয় মুডি ফিরে গেছেন দেশে। শ্রীলঙ্কা চুক্তি নবায়ন করতে চাইলেও রাজী হননি। পরিবারকে আরো বেশি সময় দেওয়ার কথা বলে অস্বীকৃতি জানিয়েছেন তাতে। বরং দায়িত্ব নিয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়া দলের। গত তিন বছর ধরে নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে থাকা বেলিস হবেন শ্রীলঙ্কা দলের পঞ্চম অস্ট্রেলিয়ান কোচ। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর, ব্র"স ইয়ার্ডলি, জন ডাইসন ও টম মুডি তার পূর্বসূরী।
এদিকে সাবেক ফাস্টবোলার রুমেশ রত
bdnews24