২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো - এশিয়া কাপের তৃতীয় আসর হবে কেনিয়ায়

অনুমান করা যাচ্ছিল, আফ্রো --- এশিয়া কাপের তৃতীয় ও শেষ আসরটি হবে কেনিয়ায়, ভারত থেকে কেনিয়ায় ফিরে সে দেশের ক্রিকেট বোর্ড (ক্রিকেট কেনিয়া) চেয়ারম্যান সমীর ইমামদার জানালেন সেই অনুমানটা সত্যি হয়ে যাবার খবর," ২০০৮ -- এর জুনে তৃতীয় ও শেষ আসরটি আয়োজনের সুযোগ পেয়ে আমরা সম্মানিত এবং আনন্দিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

১২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- অনুমান করা যাচ্ছিল, আফ্রো --- এশিয়া কাপের তৃতীয় ও শেষ আসরটি হবে কেনিয়ায়, ভারত থেকে কেনিয়ায় ফিরে সে দেশের ক্রিকেট বোর্ড (ক্রিকেট কেনিয়া) চেয়ারম্যান সমীর ইমামদার জানালেন সেই অনুমানটা সত্যি হয়ে যাবার খবর," ২০০৮ -- এর জুনে তৃতীয় ও শেষ আসরটি আয়োজনের সুযোগ পেয়ে আমরা সম্মানিত এবং আনন্দিত।" নিয়ম অনুযায়ী এশিয়া আর আফ্রিকার এই ক্রিকেট লড়াই একবার আফ্রিকায় হলে পরের বার হতে হবে এশিয়ায়। তো এবার যেহেতু ভারতে হওয়ায় পরের আসরটি আফ্রিকায় হবে, সেটাই স্বাভাবিক। আবার টানা দুবার কোনো দেশ আয়োজক হতে পারে না বলে কেনিয়ার সুযোগ পাওয়াটাও একরকম নিশ্চিতই ছিল, কারণ, ২০০৫ -- এর আসরটি হয়েছিল দক্ষিণ আফিকায়। তাদের বাদ দিলে থাকে শুধু জিম্বাবুয়ে আর কেনিয়া। জিম্বাবুয়ের রাজনৈতিক অবস্থার কারণে সেখানে এমন ক্রিকেট উৎসব আয়োজনের দাবী খোদ জিম্বাবুইয়ান ক্রিকেটাররাও বোধহয় খুব বেশি জোরেশোরে তুলবেন না। তোলেনওনি। তাই কেনিয়াই পেয়ে গেছে আফ্রো -- এশিয়া কাপ আয়োজনের সুযোগ। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৭৫৫ ঘ.