লন্ডন, ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো খুব তাড়াতাড়িই হয়ে যাবে ওয়াল্ট ডিজনি কোম্পানির টিভি চ্যানেল ইএসপিএন --- এর। ইএসপিএন লন্ডন ভিত্তিক বর্তমান মালিক উইজডেন গ্র"পের কাছ থেকে কিনে নেবে ক্রিকইনফোকে।
এতদিন ইএসপিএন --- এর দাপট বেশি ছিল মূলত আমেরিকান ফুটবল, বাস্কেটবল, বেসবল আর এ অঞ্চলে একেবারেই অপরিচিত ন্যাস্কার নামের এক খেলার। কিন্তু বার্তাসংস্থা রয়টার্সকে ভারতের ব্যাঙ্গালোর কেন্দ্রিক ক্রিকইনফো কিনে নেয়ার পরিকল্পনার কথা জানাতে গিয়ে ইএসপিএন --- এর আন্তর্জাতিক নির্বাহী সহ -- সভাপতি রাসেল ওলফ জানিয়েছেন তাদের আর শুধু যুক্তরাষ্ট্রের খেলাধুলা নিয়ে পড়ে থাকার ইচ্ছে নেই," এখন আর আমরা নিজেদের শুধু আমেরিকান খেলাধুলার টেলিভিশন কোম্পানি মনে করি না। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে চলেছে। তাই আমরা চাই ক্রিকেটকে যতটা সম্ভব তুলে ধরতে।" এ ছাড়া ক্রিকইনফোর তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করে ইএসপিএনকে আরো এগিয়ে নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২১৫৪ ঘ.
bdnews24