চেন্নাই, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- আগের দু ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচেও টসে জিতেছিলেন এশিয়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তবে পরের অভিজ্ঞতা এশিয়ার জন্য মোটেই আগের মতো হচ্ছে না। শুরু থেকেই চলছে ব্যাটিং বিপর্যয়। শনিবারের ম্যাচে দলকে ঝড়ো সূচনা এনে দেওয়া বীরেন্দর শেবাগ (৮) মোর্নে মরকেলের বলে ফিরে যাওয়ার পর থেকে ব্যাটসম্যানরা কোণঠাসা হয়ে পড়েছেন একজনের কারণে। ওনগোন্ডো। হ্যাঁ, তার বলেই একে ফিরে গেছেন সনাৎ জয়াসুরিয়া (১৩), উপুল থারাঙ্গা (১০) আর মোহাম্মদ ইউসুফ (২)। সহজেই ৩০০ --- র চেয়ে বেশি স্কোর করে আগের দু ম্যাচ আর সেইসঙ্গে সিরিজও জিতে নেওয়া এশিয়া তাই ১৭ ওভার শেষে ৫ উইকেটে ৭২ । অধিনায়ক জয়াবর্ধনেকে (৪) সঙ্গে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করছিলেন যুবরাজ সিং (৩১)। তাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন চিগুম্বুরা। ব্যাট করতে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। এশিয়া দলের বাকি খেলোয়াড়রা হলেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আসিফ ও হরভজন সিং।
ক্রিকইনফো ---- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /১৬৩১ ঘ.
bdnews24