২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারাত্মক আহত হয়ে হাসপাতালে মনিন্দর সিং

এটা কি আত্মহত্যার প্রচেষ্টা নাকি নিছকই একটা দুর্ঘটনা? মনিন্দর সিংকে ঘিরে এ ধরনের জল্পনাই এখন চলছে শান্তি মুকুন্দ হাসপাতালে। দুই হাতে মারাত্মক আঘাত পেয়ে শনিবার পূর্ব দিল্লীর এই হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

দিল্লী, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- এটা কি আত্মহত্যার প্রচেষ্টা নাকি নিছকই একটা দুর্ঘটনা? মনিন্দর সিংকে ঘিরে এ ধরনের জল্পনাই এখন চলছে শান্তি মুকুন্দ হাসপাতালে। দুই হাতে মারাত্মক আঘাত পেয়ে শনিবার পূর্ব দিল্লীর এই হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার। ইদানিং সময়টা একদমই ভাল যাচ্ছে না মনিন্দরের। গত মাসে দেড় গ্রাম কোকেন সহ তাকে দিল্লীর বাসা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে নিজেও স্বীকার করেন, পারিবারিক অশান্তির কারণে কোকেনে আসক্ত হয়ে পড়েছেন তিনি। পরদিনই অবশ্য মুক্তি পেয়ে যান জামিনে। তার পর শনিবারের এই 'রহস্যময়' ঘটনা। দুই হাতে ব্যথা পেয়ে শুধু হাসপাতালেই ভর্তি হননি, সেখানে অস্ত্রোপচারও করাতে হচ্ছে টেস্টে ৮৮ ও ওয়ানডেতে ৬৬ উইকেটের মালিক মনিন্দরকে। এই মারাত্মক চোটের কারণ হাসপাতাল থেকে জানানো হয়নি। তবে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের ধারণা আত্মহত্যার প্রচেষ্টার জন্যই তিনি এখন হাসপাতালে। বাসায় ঘটা কোনো দুর্ঘটনার সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দেয়নি তারা। তবে অবসরের পর টিভি ধারাভাষ্যকার হিসাবে পরিচিতি পাওয়া মনিন্দরের স্ত্রী এটাকে নিছক দুর্ঘটনাই বলছেন। ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৫৫১ ঘ.