ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--- শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে চা -- বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পেসার হার্মিসন নিয়েছেন দুই উইকেট, অন্য উইকেটটা প্লাঙ্কেটের। ক্যারিবীয়দের আউট হওয়া তিন ব্যাটসম্যান গঙ্গা (৫), মর্টন (৩৫) ও গেইল (২৩)। চা --- বিরতির সময় ডেভন স্মিথ ৪০ ও চন্দরপল ১৫ রান নিয়ে ব্যাট করছিলেন। এর আগে ইয়ান বেলের ৯৭ রানের সুবাদে লাঞ্চের কিছুক্ষণ আগে অলআউট হওয়া ইংল্যান্ড ৩৭০ রান করেছে প্রথম ইনিংসে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২১৩১ ঘ.
bdnews24