২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভনের সঙ্গে ঝামেলার কথা উড়িয়ে দিলেন ফ্লিনটফও

প্রথমে অস্বীকার করেছিলেন মাইকেল ভন। এখন ভনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অ্যান্ড্রু ফ্লিনটফও জানালেন ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে কোনো ঝামেলা নেই তার। গত মঙ্গলবার ইংল্যান্ডের পত্রিকা 'দ্য গার্ডিয়ান' জানিয়েছিল, ভন নাকি আকারে --- ইঙ্গিতে তাদের বলেছেন, বিশ্বকাপে ফ্লিনটফ মদ খেয়ে মাতলামির ঘটনার জন্ম না দিলে ইংলিশদের পারফরম্যান্স আরো ভাল হতে পারতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

লন্ডন, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- প্রথমে অস্বীকার করেছিলেন মাইকেল ভন। এখন ভনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অ্যান্ড্রু ফ্লিনটফও জানালেন ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে কোনো ঝামেলা নেই তার। গত মঙ্গলবার ইংল্যান্ডের পত্রিকা 'দ্য গার্ডিয়ান' জানিয়েছিল, ভন নাকি আকারে --- ইঙ্গিতে তাদের বলেছেন, বিশ্বকাপে ফ্লিনটফ মদ খেয়ে মাতলামির ঘটনার জন্ম না দিলে ইংলিশদের পারফরম্যান্স আরো ভাল হতে পারতো। তবে পরদিনই ভন বলেছিলেন তার বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছে পত্রিকাটি। সেদিন লাঞ্চ খেতে বসে এ সম্পর্কে ভনের সঙ্গে কথাও বলেছেন ফ্লিনটফ। এবং তাদের মধ্যে যে কোনো রকম সমস্যা নেই সে কথাও জোরেশোরে জানিয়েছেন 'ফ্রেডি',"আমরা যত দূর জানি ব্যাপারটা এখন শেষ হয়ে গেছে। আমি ও মাইকেল (ভন) পরস্পরকে বহু দিন ধরে চিনি, জানি। আমাদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব রয়েছে। এখন আমি শুধু মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং যত তাড়াতাড়ি সম্ভব তার (ভনের) নেতৃত্বে খেলতে চাইছি।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২৩০০ ঘ.