ব্যাঙ্গালোর, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- নিয়ম অনুযায়ী আফ্রো --- এশিয়া কাপের পরের আসর এমনিতেই আফ্রিকায় হওয়ার কথা। সে হিসেবে আগামী বছর কেনিয়ায় আফ্রিকা আর এশিয়ার এই ক্রিকেট লড়াই আয়োজনের সম্ভাবনা প্রায় নিশ্চিত।
আগামী দু বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সূচীতে যখনই একটু ফাঁকা সময় থাকবে তখনই আয়োজন করার কথা আফ্রো -- এশিয়া কাপ। দেখা গেছে সেরকম সুযোগ আছে শুধু আগামী বছরের জুনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে। ওই সময়টাতেই কিছুটা বিশ্্রামে থাকবে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন। সেই তিন সপ্তাহে টুর্নামেন্ট আয়োজন করা যেতেই পারে। প্রশ্ন হলো, আয়োজক হবে কোন দেশ?
নিয়ম অনুযায়ী একবার এশিয়ায় হলে পরের আসর হতে হবে আফ্রিকায়। আবার আফ্রিকারও কোনো দেশ পরপর দুটো সুযোগ পাবে না। তাই ২০০৫ --- এর আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা এবার বিবেচনার বাইরে। থাকলো শুধু জিম্বাবুয়ে আর কেনিয়া। জিম্বাবুয়ের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে সেখানে আন্তর্জাতিক কোনো আসর আয়োজন করা অনেকের কাছেই দ্ঃুসাহসিক বা বোকামী মনে হতে বাধ্য। তাহলে? কেনিয়াই একমাত্র ভরসা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক অবশ্য অন্য কারণে আয়োজক হিসেবে অগ্রাধিকার দিচ্ছেন কেনিয়াকে," সম্ভাব্য ভেন্যু কেনিয়া কেননা ওখানে তখন সুযোগ - সুবিধা ও আবহাওয়াটা ভালো থাকবে।"
কেনিয়া সর্বশেষ বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগীতা আয়োজন করেছিল ২০০০ সালে। সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেখানে।
ক্রিকইনফো --- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৬৩২ ঘ.
bdnews24