২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকাকে এশিয়ার ৩১৮ রানের চ্যালেঞ্জ

আফ্রো --- এশিয়া কাপের প্রথম ওয়ানডেতেও আগের দিনের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের মতো এশিয়ার ব্যাটসম্যানদের সামনে বড় বেশি অসহায় মনে হয়েছে আফ্রিকার বোলারদের। তাদের ভালো প্রতিরোধের সম্ভাবনাকে উড়িয়ে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এশিয়া। মাহেলা জয়াবর্ধনে (৬৫), মোহাম্মদ ইউসুফ (৬৬), শেবাগ (৪৫), সৌরভ (৩২), যুবরাজদের (৩১) চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৭ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্যাঙ্গালোর, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- আফ্রো --- এশিয়া কাপের প্রথম ওয়ানডেতেও আগের দিনের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের মতো এশিয়ার ব্যাটসম্যানদের সামনে বড় বেশি অসহায় মনে হয়েছে আফ্রিকার বোলারদের। তাদের ভালো প্রতিরোধের সম্ভাবনাকে উড়িয়ে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এশিয়া। মাহেলা জয়াবর্ধনে (৬৫), মোহাম্মদ ইউসুফ (৬৬), শেবাগ (৪৫), সৌরভ (৩২), যুবরাজদের (৩১) চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৭ রান করেছে তারা। টুয়েন্টি টুয়েন্টির মতো এতটা না হলেও বুধবারের ওয়ানডের আফ্রিকাকেও ছন্নছাড়া দলই মনে হয়েছে। আগের দেয়া স্কোয়াডে অধিনায়ক ছিলেন মার্ক বাউচার। অথচ জয়াবর্ধনের সঙ্গে টস করতে নামলেন জাস্টিন কেম্প। যেন এটা 'বনভোজন ক্রিকেট' তাই কোনো নিয়মের ধার না ধারলেও চলে। মোর্নে মরকেল আর তার ভাই আলভি মরকেলের নামই ছিল না ওয়ানডে স্কোয়াডে। অথচ দক্ষিন আফ্রিকার এই দুই ফাস্টবোলার দিব্যি নেমে পড়লেন। ওদিকে যারা খেলবেন বলে গ্যালারিতে , টিভির সামনে দর্শকের ভিড় সেই জ্যাক ক্যালিস, হার্শেল গিবসদের পেলো না আফ্রিকা। শন পোলককে পেলো, তবে চোটের জন্য তিনি শুধু ব্যাটসম্যান! তো বোলার পোলক অনুপস্থিত বলে বল হাতে ইনিংস শুরু করতে এলেন মোর্নে মরকেল আর টমাস ওডয়ো। মোরকেলের প্রথম ওভার থেকেই এলো ১৩ রান। তারপর বাকি ৪৯ ওভারই এশিয়ার ব্যাটসম্যানরা ছিলেন নিশ্চিন্ত। পঞ্চম ওভারের শেষ বলে জয়াসুরিয়াকে (১৪) মোর্নে মরকেল ফিরিয়ে দেয়ার পরও সামান্যতম দুর্ভাবনায় পড়তে হয়নি জয়াবর্ধনেকে। বরং শেবাগের স্বভাবসুলভ ব্যাটিংয়ে (৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫) ১২ দশমিক ৫ ওভারেই ১০০ হয়ে যায়। চিগুম্বুরার বলে প্লেইড অন হওয়ার আগে সৌরভের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৮.১ ওভারে ৬৮ রান তোলেন শেবাগ। এশিয়ার সবচেয়ে বড় জুটিটি অবশ্য গড়ে ওঠে জয়াবর্ধনে আর মোহাম্মদ ইউসুফের মধ্যে। চতুর্থ উইকেটে ১৬ দশমিক ৪ ওভারে ৯৪ রান তুলেছেন তারা। এ জুটি ভাঙ্গার পর স্কোর তিনশ' পার করানোয় যুবরাজ (৩০ বলে ৩১), হরভজন (২২ বলে ২০), মাশরাফিরাও (১৬ বলে ১৩) বেশ ভালো অবদান রেখেছেন। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে আফ্রিকার সবচেয়ে সফল বোলার মোর্নে মরকেল। এ ছাড়া এল্টন চিগুম্বুরা আর আলভি মরকেল দুটি করে আর স্টিভ টিকোলো পেয়েছেন ১ উইকেট। ক্রিকইনফো ও ইএসপিএন --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৮৫৮ ঘ.