২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে ফেরার পথে শোয়েব আখতার

আফ্রো --- এশিয়া কাপের জন্য এশীয় দলে শুরুতে থাকলেও পরে তাকে বাদ দেয়া হয়েছিল ফিটনেসের অভাবের কারণে। তবে আগামী মাসে পাকিস্তানের স্কটল্যান্ড সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পে ঠিকই জায়গা পেলেন শোয়েব আখতার। ১০ জুন থেকে ২০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হবে এই কন্ডিশনিং ক্যাম্প। এই সফরে ভারত ও স্কটল্যান্ডের সঙ্গে একটি করে ওয়ানডে খেলবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

করাচি, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- আফ্রো --- এশিয়া কাপের জন্য এশীয় দলে শুরুতে থাকলেও পরে তাকে বাদ দেয়া হয়েছিল ফিটনেসের অভাবের কারণে। তবে আগামী মাসে পাকিস্তানের স্কটল্যান্ড সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পে ঠিকই জায়গা পেলেন শোয়েব আখতার। ১০ জুন থেকে ২০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হবে এই কন্ডিশনিং ক্যাম্প। এই সফরে ভারত ও স্কটল্যান্ডের সঙ্গে একটি করে ওয়ানডে খেলবে পাকিস্তান। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্ট খেলার পর থেকেই শোয়েব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। হাঁটু আর গোড়ালির চোট দক্ষিণ আফ্রিকা সফরের বাকিটা তো বটেই, বিশ্বকাপেও খেলতে দেয়নি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে। আফ্রো --- এশিয়া কাপের জন্য প্রথমে সুযোগ পেয়েও পরে বাদ দেয়ার কারণও সেই চোট। কিন্তু স্কটল্যান্ড সফরের জন্য তাকে একটা সুযোগ দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নির্বাচকমন্ডলী। "সেরা অবস্থায় ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এবং সে এখনো আমাদের অন্যতম স্ট্রাইক বোলার। তাই নির্বাচনের সুযোগ দেয়ার জন্য তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা"--- প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদের মন্তব্য। অবশ্য দলে ফিরতে হলে শোয়েবকে যে সবার আগে সুস্থতার প্রমাণ দিতে হবে, সে কথাও জানিয়েছেন তিনি,"ক্যাম্পে শোয়েবকে প্রমাণ করতে হবে যে হাঁটু ও গোড়ালির চোট থেকে সে পুরোপুরি সেরে উঠেছে।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৭৪৬ ঘ.