২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটমোর নন, ভারতের কোচ হচ্ছেন ফোর্ড বা এম্বুরি

সময়ের আগে আগ্রহ দেখিয়েও ভারতের কোচ হওয়া হলো না ডেভ হোয়াটমোরের। সোমবার কোচ নির্বাচনের জন্য ব্যাঙ্গালোরে এক সভায় বসেছিল ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বিশেষ প্যানেল। সভায় সম্ভাব্য কোচের তালিকা থেকে বাদ পড়ে গেছেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। এখন শুধু বিবেচনায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার জন এম্বুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্যাঙ্গালোর, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- সময়ের আগে আগ্রহ দেখিয়েও ভারতের কোচ হওয়া হলো না ডেভ হোয়াটমোরের। সোমবার কোচ নির্বাচনের জন্য ব্যাঙ্গালোরে এক সভায় বসেছিল ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বিশেষ প্যানেল। সভায় সম্ভাব্য কোচের তালিকা থেকে বাদ পড়ে গেছেন বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। এখন শুধু বিবেচনায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্রাহাম ফোর্ড এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার জন এম্বুরি। কোনো বিদেশী দায়িত্ব পাক এটা ভারতের দুই সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার আর কপিল দেব চান না ----- এমন একটা খবর বেশ প্রচার পেয়েছে। হোয়াটমোরের নাম খারিজ হয়ে যাওয়ার পরও এমন খবর প্রচারিত হয়েছে। কিন্তু সুনীল গাভাস্কার পুরো বিষয়টিকে অনুমাননির্ভর প্রচারনা বলে উড়িয়ে দিয়ে প্রশ্ন রেখেছেন," বিদেশী কোচের ব্যাপারে আপত্তি থাকলে ২০০৫ সালে গ্রেগ চ্যাপেল কিভাবে ভারতের কোচ হয়েছিলেন?" ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ভারত বিদায় নেয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান চ্যাপেল। সেই থেকে যে ক'জন সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় এসেছেন তার মধ্যে ডেভ হোয়াটমোরই ছিলেন সবচেয়ে এগিয়ে। অবশ্য হোয়াটমোর বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার আগেই ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে সবার আগে তাকে নিয়ে আলোচনার সূচনা করেছিলেন, এটাও ঠিক। তো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোচ নির্বাচনের কাজ শুরু করার পর আবেদনপত্রও পাঠিয়েছিলেন হোয়াটমোর। কিন্তু মঙ্গলবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফোর্ড আর এম্বুরিকেই শুধু বিবেচনায় রাখার খবর, " বোর্ড গ্রাহাম ফোর্ড আর জন এম্বুরিকে চেন্নাইয়ে এসে আগামী ৯ জুন বিশেষ প্যানেলের সামনে নিজেদের উপস্থাপিত করার অনুরোধ জানিয়েছে।" এর আগে বিসিসিআই ফোর্ডের নাম জানালেও অন্য জনের নাম গোপন রাখায় ভারতীয় মিডিয়া অনুমান করেছিল দ্বিতীয় জন নিশ্চয়ই অর্জুনা রানাতুঙ্গা হবেন। কিন্তু সেই অনুমানকে ভুল প্রমান করে বিসিসিআই --- এর বিজ্ঞপ্তি। বিসিসিআইয়ের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা রত