২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফ্রো - এশিয়া কাপ

বাংলাদেশের পাঁচজন খেলবেন এশিয়ার হয়ে! আফ্রো -- এশিয়া কাপ আগাম গর্বের একটা অনুভূতি ছড়িয়েছে এ দেশের ক্রীড়ামোদীদের মনে। কিন্তু এশিয়া আর আফ্রিকার এই ক্রিকেট লড়াই যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাতে আফ্রিকার খেলোয়াড় তালিকা দেখলে গর্বের জায়গা নিতে পারে লজ্জা। মঙ্গলবার ব্যাঙ্গালোরের চিন্নাসোয়ামী স্টেডিয়ামে টুর্নামেন্টের একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এশিয়া আর আফ্রিকা। সেখানে আফ্রিকার নেতৃত্বে থাকছেন কেনিয়ার তন্ময় মিশ্র। কী বললেন, নাম না জানা একজন অধিনায়ক হয়ে বসেছেন জেনে আপনি অবাক? টুয়েন্টি টুয়েন্টির আফ্রিকা দলে চোখ রাখুন, বিস্ময়ের ঘোর কাটতেই চাইবেনা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- বাংলাদেশের পাঁচজন খেলবেন এশিয়ার হয়ে! আফ্রো -- এশিয়া কাপ আগাম গর্বের একটা অনুভূতি ছড়িয়েছে এ দেশের ক্রীড়ামোদীদের মনে। কিন্তু এশিয়া আর আফ্রিকার এই ক্রিকেট লড়াই যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাতে আফ্রিকার খেলোয়াড় তালিকা দেখলে গর্বের জায়গা নিতে পারে লজ্জা। মঙ্গলবার ব্যাঙ্গালোরের চিন্নাসোয়ামী স্টেডিয়ামে টুর্নামেন্টের একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এশিয়া আর আফ্রিকা। সেখানে আফ্রিকার নেতৃত্বে থাকছেন কেনিয়ার তন্ময় মিশ্র। কী বললেন, নাম না জানা একজন অধিনায়ক হয়ে বসেছেন জেনে আপনি অবাক? টুয়েন্টি টুয়েন্টির আফ্রিকা দলে চোখ রাখুন, বিস্ময়ের ঘোর কাটতেই চাইবেনা! এই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচেই সবচেয়ে বেশি চারজন প্রতিনিধি থাকছে বাংলাদেশের। পাকিস্তানের নতুন অধিনায়ক শোয়েব মালিকের নেতৃত্বে বাংলাদেশের নতুন অধিনায়ক আশরাফুল, তার ডেপুটি মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আব্দুর রাজ্জাক আর তামিম ইকবালকেও দেখা যেতে পারে সম্ভাব্য সহজ জয়ে এশিয়ার পক্ষে অবদান রাখতে। কাগজে কলমে এ ম্যাচে এশিয়া আফ্রিকার চেয়ে অনেক শক্তিশালী। শোয়েব মালিক, শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের চারজন, শ্রীলঙ্কার দুজন, বাংলাদেশের চারজন আর ভারতের দুই ফাস্ট বোলার শ্রীশান্ত আর মুনাফ প্যাটেলকে নিয়ে বারোজনের দল থেকে যে এগারোজন বেছে নেয়া হবে তাদের বিপক্ষে দুতিন জন স্বল্প পরিচিত ছাড়া একেবারে অখ্যাতদের দল আফ্রিকার দাঁড়াতেই পারার কথা নয়। সেদিক থেকে আফ্রো --- এশিয়া কাপের প্রথম ম্যাচেই একেবারে বসে পড়ার কথা। কিন্তু তা বোধহয় হবে না, কারণ, তিন ওয়ানডে ম্যাচের দ্বিতীয় পর্বটা খুব জমজমাট হওয়ার কথা। এশিয়া দলে শচীন টেন্ডুলকার, শোয়েব আখতার, চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা আর আফ্রিকায় গ্রায়েম স্মিথরা সুযোগ পেয়েও খেলতে পারছেন না বলে টুর্নামেন্টের আকর্ষণ কারো কারো কাছে কমে থাকতে পারে। কিন্তু টেন্ডুলকাররা না থাকলেও ওয়ানডেতে এশিয়া দলটি কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, তার সঙ্গে সনাৎ জয়াসুরিয়া, সৌরভ গাঙ্গুলী, ধোনি, শেবাগ, যুবরাজ, জহির খান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফ আর বাংলাদেশের মাশরাফি, রফিক ----- এদের নিয়েই যে দল দাঁড়াচ্ছে তাতে চোখ বুঁজে বলে দেয়া যায়, এশিয়া আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জ জানাবেই। গ্রায়েম স্মিথ নাম প্রত্যাহার করে নেয়ায় অধিনায়কত্ব পাওয়া মার্ক বাউচারের আফ্রিকা দলটিও কিন্তু কঠিন চ্যালেঞ্জ তুড়ি মেরে উড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত। দলে আছে দক্ষিণ আফ্রিকারই আটজন খেলোয়াড়, এমন দল ভালো না হয়ে পারে! বিশেষ করে তালিকায় যদি থাকে বাউচার, এবি ডিভিলিয়ার্স, ক্যালিস, পোলক, এনটিনি, হল আর কেনিয়ার স্টিভ টিকোলোর নাম, তবে ...? ভালো দুটো দলের মধ্যে ভালো তিনটে ওয়ানডে হবে ৬, ৯ ও ১০ জুন। প্রথম ম্যাচটির ভেন্যু ব্যাঙ্গালোরের চিন্নাসোয়ামী স্টেডিয়াম আর বাকি দুটো ম্যাচ হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। তার আগে মঙ্গলবারের টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। এ ম্যাচে একটাই কামনা ----- হাস্যকর রকমের একতরফা কোনো ক্রিকেট লড়াই যেন দেখতে না হয়। আফ্রো --- এশিয়া কাপের সবগুলো ম্যাচই দেখাবে ইএসপিএন --- স্টার স্পোর্টস। এশিয়ার টুয়েন্টি টুয়েন্টি দল : শোয়েব মালিক (অধিনায়ক),ইমরান নাজির, কামরান আকমল, শহীদ আফ্রিদি (পাকিস্তান), তিলকরতে