ঢাকা, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক ঘোষনার দিনে নতুনের গন্ধ ছড়ানো আরেকটা খবরও পেয়েছেন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। শনিবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় ক্রিকেটারদের বর্তমান বেতন থেকে শতকরা ২০ ভাগ বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। রাতে বিসিবির যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন নিশ্চিত করেছেন তা। সেই সঙ্গে এখন থেকে বাংলাদেশ 'এ' দল এবং অনুর্ধ্ব ১৯ ও একাডেমী দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও ম্যাচ ফি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়রা যা পান তার শতকরা ৫০ ভাগ অর্থ ম্যাচ ফি হিসেবে পাবেন 'এ' দলের প্রতিনিধিত্ব করা একেকজন ক্রিকেটার। আর অনুর্ধ্ব ১৯ ও একাডেমী দলের খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পাবেন জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/২৩৫০ঘ.
bdnews24