সিডনি, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- ওয়ানডেতে তার সর্বশেষ ইনিংসটা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়। এবারের বিশ্বকাপের ফাইনালে ১০৪ বলে ১৪৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বলতে গেলে একাই শেষ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ তো বটেই, ওয়ানডে ইতিহাসেরও তো অন্যতম সেরা ইনিংস সেটা। অথচ এমন একটা ইনিংসের সুখস্মৃতি তরতাজা থাকতে থাকতেই ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত দিলেন অ্যাডাম গিলক্রিস্ট! টেস্ট ক্যারিয়ার প্রলম্বিত করার উদ্দেশ্যেই নাকি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন তিনি।
"গত ১২ মাসে আমি কখনোই এক ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে অন্যটাতে মনযোগ দেয়ার কথা বিবেচনা করিনি। কিন্তু এখন খোলামনেই এ নিয়ে চিন্তা --- ভাবনা করছি। অতীতে দু ধরনের ক্রিকেট খেলতেই আগ্রহী ছিলাম আমি। কিন্তু বর্তমানে সেই চিন্তাধারায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে"---- অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় দৈনিক 'সিডনি মর্নিং হেরাল্ড'--- এর সঙ্গে কথা বলার সময় এভাবেই নিজের বর্তমান চিন্তার কথা জানিয়েছেন গিলক্রিস্ট। সা
bdnews24