হেডিংলিতে বৃষ্টির তান্ডব
ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান নন, হেডিংলি টেস্টে ইংল্যান্ডের জয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে স্থানীয় সময় দুপুর দুটো পর্যন্ত একটিও বল হতে পারেনি। ৪২৪ রানে পিছিয়ে ফলো অন করতে নেমে দুই উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। প্রতিপক্ষকে আবার ব্যাট করতে পাঠাতে তাদের আরো ৪০২ রান প্রয়োজন।
