২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলি টেস্টে ভনকে পাচ্ছে ইংল্যান্ড

অনেকদিন ধরেই চোট -- সমস্যা ভোগাচ্ছে তাকে। সর্বশেষ ভোগান্তি আঙ্গুল ভেঙ্গে বসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট মিস করা। অবশ্য হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সুখবর পেয়ে গেছেন মাইকেল ভন। ভাঙ্গা আঙ্গুল জোড়া লেগেছে, তাই শুক্রবার হেডিংলিতে ইংল্যান্ড দলের নেতৃত্বে আবার দেখা যাবে তাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

লর্ডস  টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। বৃষ্টিবিঘিœত ম্যাচটি ড্র হয়েছে। তাই হেডিংলিতে জয়ের জন্য আরো বেশি মরিয়া থাকবে স্বাগতিকরা। তবে লর্ডসে উরুতে চোট পাওয়ায় এ ম্যাচে থাকছেন না ফাস্টবোলার ম্যাথু হগার্ড। আর মাইকেল ভনের জায়গায় সুযোগ পাওয়া ওয়াইস শাহ ব্যাট হাতে একেবারেই ভালো না করায় স্বাভাবিক নিয়মেই বাদ পড়েছেন। দলে এসেছেন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও রায়ান সাইডবটম।

ইংল্যান্ড দল : মাইকেল ভন (অধিনায়ক), অ্যান্ড্রু স্ট্রাউস, ইয়ান বেল, পল কলিংউড, অ্যালেস্টার কুক, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হার্মিসন, মন্টি পানেসার, কেভিন পিটারসেন, জেমস অ্যান্ডারসন, লিয়াম প্লাঙ্কেট, ম্যাট প্রায়র, রায়ান সাইডবটম।