২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ

আগেই পাকিস্তানের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দু দলের কাছে এই ম্যাচের তেমন গুরুত্ব নেই। মঙ্গলবার নিয়ম রক্ষায় পরিণত হওয়া তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করে ৯ উইকেট ২৯৬ রান করেছে শ্রীলঙ্কা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

 বিশ্বকাপের রানার্সআপদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান এসেছে অধিনায়ক জয়াবর্ধনের ব্যাট থেকে। এছাড়া চামারা সিলভার ৬৪, থারাঙ্গার ৪০ ও শেষ দিকে দিলশানের ১৪ বলে অপরাজিত ২৮ রানের সৌজন্যে তিন শ’র কাছাকাছি পৌঁছাতে পেরেছে শ্রীলঙ্কানরা। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে ইফতিখার আঞ্জুম পাকিস্তানের সফলতম বোলার।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৯৬/৯ (থারাঙ্গা ৪০, জয়াসুরিয়া ১৯, কাপুগেদারা ১৫, জয়াবর্ধনে ৮৩, চামারা ৬৪, মাহারুফ ১০, লোকুয়ারাচ্চি ২, দিলশান অপঃ ২৮, প্রসন্ন ২, মালিঙ্গা ১১; আসিফ ১/৭৬, নাজাফ ০/৫৯, আঞ্জুম ৩/৫৩, রেহমান ১/৪৪, হাফিজ ২/৫৫)।