২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট উইকেটে ৩৮৭ করে ভারতের ইনিংস ঘোষণা

সকাল বেলায় ব্যাট হাতে মাঠে নামার উদ্দেশ্যই ছিল সাত তাড়াতাড়ি কিছু রান তুলে নেওয়া। কিন্তু সেটি আর করা হয়ে ওঠেনি ভারতবাহিনীর। তিন রান তুলতেই মাশরাফি আর শাহাদাত ভাগাভাগি করে তুলে নিলেন দুইজনকে। আরেকজন অনিল কুম্বলে অসুস্থতার কারণে খেলতে নামেননি। তাই আট উইকেট পড়তেই ইনিংস ঘোষণা করে দিয়েছেন রাহুল দ্রাবিড়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 10:27 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রথম ইনিংস শেষে ভারতের রান দাঁড়ালো ৮ উইকেটে ৩৮৭। তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ সকাল দশটায় চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন আম্পায়াররা। আগের দিনের ৬ উইকেটে ৩৮৪ রানের সংগ্রহ নিয়ে খেলতে নেমে আর ৩ রান যোগ করতে পারে ভারত, হারায় ২ উইকেট। জহির খানকে শুন্য রানে কট বিহাইন্ড করিয়ে প্রথম আঘাত দেন শাহাদত হোসেন। আর মহেন্দ্র সিং ধোনীকে আউট করেন মাশরাফি বিন মুর্তজা। আগের দিনে ১ রানে অপরাজিত থাকা অনিল কুম্বলে ব্যাট করতে নামেননি।