ভালই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা
প্রথম ম্যাচের নায়ক শহীদ আফ্রিদি মাত্র ১ রান করেই আউট। তবু রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩১৩ রানের বিশাল স্কোর গড়েছে পাকিস্তান। জবাব দিতে নেমে ২২ ওভারে ৩ উইকেটে শ্রীলঙ্কার স্কোর ১২৮ রান। জয়াবর্ধনে ৩৭ ও চামারা সিলভা ব্যাট করছেন ৭ রান নিয়ে। আউট হওয়া তিন ব্যাটসম্যান থারাঙ্গা (৪৮), কাপুগেদারা (২০) ও এই ম্যাচে অভিষেক হওয়া ওয়ার্নাপুরা (৫)।
সালমান বাট (৭৪) ও ইয়াসির হামিদের (৫০) ফিফটির সঙ্গে কামরান আকমল (৩৮) ও মোহাম্মদ ইউসুফের (৩৭) দুটো মূল্যবান ইনিংসের যোগফলে স্বস্তিকর জায়গায় পৌঁছাতে পেরেছে পাকিস্তান। শেষ দিকে মোহাম্মদ সামির ১২ বলে একটি ছক্কা ও তিনটি বাউন্ডারিসহ ২২ রানের এক ‘ক্যামিও’ ইনিংস তিন শ’র ওপরে যেতে সাহায্য করেছে পাকিস্তানকে। ফারভিজ মাহারুফ ও মালিঙ্গা বান্দারা নিয়েছেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৫০ ওভারে ৩১৩/৯ (সালমান ৭৪, নাজির ১৭, ইয়াসির ৫০, ইউসুফ ৩৭, মালিক ২৭, আকমল ৩৮, আফ্রিদি ১, রাজ্জাক ১৬, সামি ২২, গুল অপঃ ০, আসিফ অপঃ ৫; পেরেরা ০/৬৭, ফার্নান্ডো ২/৭১, মাহারুফ ৩/৬৫, বান্দারা ৩/৫৬, দিলশান ০/৪৯)।
