২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পণ্ড

দ্বিতীয় দিনে ২০ ওভার খেলা হলেও তৃতীয় দিন মাঠে বল গড়ানোর মতো অবস্থাই নেই। তাই চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 11:53 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

উত্তর বঙ্গোপসাগরে গভীর ও সঞ্চরণশীল বজ্র মেঘের কারণে ভোর রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে।  বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে আছে। সকাল সাড়ে ১১ টায় আম্পায়াররা মাঠ দেখে এসে তৃতীয় দিনের খেলা শুরু হওয়া সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

থার্ড আম্পায়ার এনামুল হক মনি বলেছেন, “খেলা শুরু হওয়ার জন্য বৃষ্টি থামা এবং রোদ ওঠা জরুরি। কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তাই মাঠের পরিচর্যা করার সুযোগ নেই।” বাংলাদেশ --ভারতের প্রথম টেস্টের তৃতীয় দিনটির ভাগ্য বলে দিতে এরপর আর দেরি করেননি দুই আম্পায়ার বিলি ডকট্রোভ আর ড্যারেল হারপার।