২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে হাবিবুলের খেলা অনিশ্চিত

অসুস্থতার কারণে চট্টগ্রাম টেস্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে হাবিবুল বাশারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 12:11 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার হঠাৎ করে বাংলাদেশ দলের অধিনায়ক অসুস্থ বোধ করতে থাকেন। অতিরিক্ত ঠান্ডা লাগায় তিনি বেশিক্ষণ প্র্যাকটিসও করেননি, একটু ‘নক’ করেই মাঠ ছাড়েন। তারপর রাতে জ্বরে আক্রান্ত হন। অবস্থা এখন এমন যে প্রথম টেস্ট খেলবেনই এ আত্মবিশ্বাস হাবিবুলের নেই, “চট্টগ্রাম টেস্টে আমি খেলতো পারবো, এটা এখন আর জোর দিয়ে বলতে পারছি না।”

তার মতো জ্বরে পড়েছেন তুষার ইমরানও। সুতরাং এই ব্যাটসম্যানের জন্যও আগামী ১৮ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট অনিশ্চিত বলা যায়।

এর আগে জ্বরে আক্রান্ত হওয়ায় মোহাম্মদ আশরাফুলকে হাসপাতালে কাটাতে হয়েছে কয়েকদিন। জ্বরে ভুগেছেন শাহরিয়ার নাফিসও। এখন অবশ্য যদিও দুজনই সুস্থ তবু, “জ্বরই এ মুহুর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ” --- এ কথা বলা যেতেই পারে।