২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা নেই !

দেড় মাসেরও বেশি সময় নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপ ক্রিকেটপ্রেমীদের বিরক্তির কারণ হয়েছে যথেষ্টই। তবে শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, ক্রিকেটাররাও ২০০৭ বিশ্বকাপের ব্যাপ্তি নিয়ে বেশ বিরক্ত। ‘ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (ফিকা) ক্রিকেটারদের মধ্যে একটা জরীপ চালিয়েছিল দিন কয়েক আগে। সেই জরীপে এবারের বিশ্বকাপকে ‘বিরক্তিকর’ হিসাবেই বর্ণনা করেছেন বেশির ভাগ ক্রিকেটার। শুধু তাই নয়, আইসিসির বিশ্বকাপ পরিচালনার যোগ্যতা নিয়েও সন্দিহান তারা!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জরীপে ৮৯ শতাংশ ক্রিকেটার জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্বকাপটা ছিল গড়পরতা মানের কিংবা তার চেয়েও খারাপ! ৫৬ শতাংশ ক্রিকেটের নিয়ন্ত্রণে আইসিসির ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সমান সংখ্যক ক্রিকেটার বলেছেন বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজনের কোন ক্ষমতাই নেই আইসিসির। ৮৭ শতাংশ ক্রিকেটারের মতে এই বিশ্বকাপ খুবই দীর্ঘ হয়েছে। অবশ্য ৬৪ শতাংশের বিশ্বাস টুর্নামেন্টের বর্তমান ফরম্যাটটাই ধরে রাখা উচিৎ। অর্থাৎ ২০০৭ বিশ্বকাপের মতো চার গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে সুপার এইটের পক্ষেই রায় দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটার।