২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত বিস্তৃত এই সফরে ৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

২০ জুন তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তারপর ২৫ জুন থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও হবে কলম্বোয়, ৩ জুলাই থেকে অনুষ্ঠেয় ম্যাচটি হবে সারাভানামুত্তু স্টেডিয়ামে। তৃতীয় টেস্ট শুরু হবে ১১ জুলাই থেকে, ক্যান্ডিতে।

তিন টেস্টের পর তিনটি ওয়ানডে ম্যাচ হবে কলম্বোতে। ২০ জুলাই হবে সারাভানামুত্তু স্টেডিয়ামে এবং ২২ ও ২৪ তারিখের ওয়ানডে দুটোর ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়াম।