হাসপাতালে আশরাফুল, তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল।
জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশের সহ-অধিনায়ক মোহাম্মদ আশরাফুল শনিবার রাতে ভর্তি হয়েছেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি তিনি। আগামী মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি খেলতে না পারলে স্কোয়াডে থাকা অলরাউন্ডার ফরহাদ রেজাকে খেলানোর ব্যাপারে চিন্তা করা হচ্ছে। তবে অধিনায়ক হাবিবুল বাশার এখনই তেমন কিছু ভাবতে রাজি নন। “আমরা আশা করছি ওই ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবে আশরাফুল”-বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছেন তিনি।
