২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে টেস্ট দলে থাকছেন খালেদ মাসুদ

দ্বিতীয় ম্যাচ হেরে ২-০-তে পিছিয়ে সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় ওয়ানডে সিরিজের আকর্ষণ কমে গেছে অনেকটাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে, আগামী ১৫ মে। তার দু’দিন পর, ১৮ মে থেকে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, একই ভেন্যুতেই। শনিবার বিকেলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ জনের এই দলে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য। এক, বিশ্বকাপের আগে ওয়ানডে থেকে বাদ পড়লেও টেস্ট দলে ঠিকই থাকছেন উইকেটকিপার খালেদ মাসুদ। দুই, বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন, হালে ফর্মও তার ভালো, তবুও টেস্ট দলে নেই আফতাব আহমেদ।

১৪ জনের বাংলাদেশ দল: হাবিবুল বাশার (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল (সহ-অধিনায়ক), জাভেদ ওমর, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, রাজিন সালেহ, তুষার ইমরান, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক জুনিয়র, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মেহরাব জুনিয়র।