দ্বিতীয় ওয়ানডেতে রাজ্জাকের খেলা অনিশ্চিত
মাশরাফি ফিরতে পারেন এই আশায় যখন বাংলাদেশ শিবিরে স্বস্তি ঠিক তখনই আরেকটা ধাক্কা হয়ে এসেছে আব্দুর রাজ্জাককে নিয়ে অনিশ্চয়তা।
জ্বরের জন্য শনিবারের দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত এই বাঁহাতি স্পিনার। শুক্রবার রাতের দিকে জ্বরটা সেরে গেলেও ম্যাচ শুরুর আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন,‘শেষ পর্যন্ত অপেক্ষা করে তারপর সকালে রাজ্জাকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ রাজ্জাক না খেললে তার জায়গা নেবেন ফরহাদ রেজা। বাংলাদেশ দলের জন্য সেটা হবে বড় একটা ধাক্কা, কারণ তাহলে তিন স্পিনার ছেড়ে বাংলাদেশকে খেলতে হবে তিন পেসার নিয়ে। অর্থাৎ দলে ঢুকবেন ফরহাদ রেজা। মাশরাফি এবং রাজ্জাককে নিয়ে এই অনিশ্চয়তার জন্য শাহরিয়ার নাফীস বাদে বাংলাদেশ দলের ১৩ জন ক্রিকেটারকেই তৈরি থাকতে বলা হয়েছে খেলার জন্য।
