২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়লেন আতাপাত্তু

বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি মারভান আতাপাত্তু। আর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলেই রাখা হল না তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আগামী ১৮ মে থেকে আবুধাবিতে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তরুণদের সুযোগ দিতে এই দলে রাখা হয়নি ৩৬ বছর বয়সী আতাপাত্তুকে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থা ডি মেল।

বিশ্বকাপ রানার্সআপদের দলে নতুন মুখ দুজন ---- ফাস্ট বোলার ইশারা অমরাসিংহে ও ব্যাটসম্যান মালিন্থা ওয়ার্নাপুরা। মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস ও কুমার সাঙ্গাকারা ইংলিশ কাউন্টি ক্রিকেটে ব্যস্ততার কারণে এই সিরিজে যেতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। সাঙ্গাকারার বদলে উইকেট কিপিং করবেন প্রসন্ন জয়াবর্ধনে।

শ্রীলঙ্কা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), সনাথ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, চামারা সিলভা, তিলকরত্নে দিলশান, ফারভিজ মাহারুফ, দিলহারা ফার্নান্ডো, মালিঙ্গা বান্দারা, লাসিথ মালিঙ্গা, মালিন্থা ওয়ার্নাপুরা, প্রসন্ন জয়াবর্ধনে, রুচিরা পেরেরা, ইশারা অমরাসিংহে, কৌশল লোকুয়ারাচ্চি ও চামারা কাপুগেদারা।