২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়ো ভাই বাদ, চুক্তিতে ছোট ভাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকায় নাম উঠছে তামিম ইকবালের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 01:28 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিশ্বকাপে ভারত বধের অন্যতম নায়ক তামিমের জায়গা হচ্ছে রুকি কনট্রাক্টে (নবাগত ক্রিকেটারদের চুক্তি)। তবে আগের চুক্তিতে থাকা অলোক কাপালির পাশাপাশি তামিমের বড়ো ভাই নাফিস ইকবালের সঙ্গে আপাতত চুক্তি নবায়ন করা হচ্ছে না। এর আগে বিসিবির বেতনভুক্ত ক্রিকেটার ছিলেন ২৩ জন। অলোক আর নাফিসের বাদ পড়া এবং তামিমের অন্তর্ভূক্তিতে সংখ্যাটা ২২ হওয়ার কথা। কিন্তু তা নয়। এখন বেতনভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাড়াচ্ছে ২১। কারণ আগের চুক্তিতে থাকা মানজারুল ইসলাম রানা যে সবকিছুর উর্ধ্বে উঠে গেছেন। শনিবার রাতে বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম এছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন,“ আমরা ‘এ’ দলের ক্রিকেটারদেরও ম্যাচ ফি দেওয়ার কথা ভাবছি। ভাবা হচ্ছে ক্রিকেটারদের ম্যাচ ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও।”