২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন নিউজিল্যান্ডের প্রথম ‘সেঞ্চুরিয়ান’ বোলার

রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রোদের পাশে তার নাম হয়তো লেখা থাকবে না, তবে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাস মর্যাদার আসন দেবেই তাকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পাওয়া নিউজিল্যান্ডের প্রথম বোলার ডিক মোটজ। এমন মাইলফলকে সবার আগে পৌঁছে যাওয়া এই বোলার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন একটু আগেভাগেই। রোববার পৃথিবীকেও বিদায় জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ড প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্রাইস্টচার্চে নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে ৬৭ বছর বয়সী এই সাবেক ফাস্টবোলারকে।

১৯৬১ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মোট ৩২ টি টেস্ট খেলেছেন ডানহাতি ফাস্টবোলার মোটজ। এ সময়ে ৩১.৪৮ গড়ে ১০০ উইকেট পাওয়া খুব সহজ কথা নয়। ক্যারিয়ার রেকর্ড আরো ভালো যে হতোই তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্য তার, ১৯৬৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজে তার ১০০ উইকেট পূর্ণ হলো সেই সিরিজেই পিঠের ইনজুরি কাহিল করে ফেলে তাকে। দেশের পক্ষে প্রথম ‘উইকেটের সেঞ্চুরি’ করা ডিক মোটজ তারপর আর সেই চোট সারিয়ে নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারেননি।