২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের নতুন কোচ পিটার মুরস

ডানকান ফ্লেচারের সরে দাঁড়ানোর ঘোষণার ২৪ ঘন্টা না পেরোতেই নতুন কোচের নাম জানিয়ে দিল ইংল্যান্ড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Apr 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

 ২০০৫ থেকে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালকের দায়িত্ব পালন করা পিটার মুরস ফ্লেচারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। তার দু বছর আগে অর্থাৎ ২০০৩ সালে তার অধীনেই ইংলিশ কাউন্টি ক্রিকেটে প্রথম বারের মতো শিরোপা জিতেছিল সাসেক্স। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্থায়ী ভিত্তিতে মুরসকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।