২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে টেন্ডুলকার-সৌরভ-শেবাগবিহীন ভারত?

বাংলাদেশ সফরের জন্য ২০ এপ্রিল দল ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর ১ মে কলকাতায় দলের রিপোর্টিং। টানা ৫ দিনের অনুশীলন শেষে ৭ মে ঢাকায় পা রাখবে রাহুল দ্রাবিড়ের দল। বাংলাদেশে তারা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার প্রভাব কি পড়বে ভারতীয় দলে? অনেক বিতর্কের পরও রাহুল দ্রাবিড় অধিনায়ক হিসেবে আছেন। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন যুবরাজ সিং। কিন্তু ভারতীয় মিডিয়ার সংবাদ, বিশ্বকাপ খেলা ৬ জন সিনিয়র খেলোয়াড়ের জায়গা হবে না বাংলাদেশ সফরে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, অজিত আগারকার, হরভজন সিং ও জহির খানের জায়গা নিতে পারেন তরুণ ক্রিকেটাররা। তবে এখনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সফরে ১০ ও ১২ মে মিরপুরে প্রথম দুই ওয়ানডে খেলবে ভারত। তৃতীয় ওয়ানডেটি ১৫ মে হবে চট্টগ্রামে। এরপর প্রথম টেস্ট চট্টগ্রামেই শুরু হবে ১৮ মে। ঢাকায় ফিরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে ২৫ মে থেকে। মিরপুর স্টেডিয়ামে হবে ম্যাচটি।