২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানাও গুনতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে

শনিবারের দিনটি কোনো অর্থেই দক্ষিণ আফ্রিকার ছিল না। তাই ম্যাচ হেরে হতাশ মনে সব আনুষ্ঠানিকতা শেষ করার পরও অধিনায়ক গ্রায়েম স্মিথের ডাক পড়েছিল ম্যাচ রেফারির রুমে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

 গিয়ে শুনলেন শাস্তির ঘোষণা। স্লো ওভার রেটের জন্য দক্ষিণ আফ্রিকা দলকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বোলাররা ৫০ ওভার শেষ করতে না পারলে জরিমানা হয় সেই দলের। বাংলাদেশের বিপক্ষে, নির্দিষ্ট সময়ে ৪৯ ওভার শেষ করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ১ ওভারের জন্য নিতে হয়েছে বাড়তি সময়। আর তাই ম্যাচ শেষে নিয়ম অনুসারে দক্ষিণ আফ্রিকার প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এই নিয়মে অধিনায়কের জরিামানা দ্বিগুণ হয় বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে গুনতে হচ্ছে ম্যাচ ফির ১০ শতাংশ।