২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ ভারতীয়ই মনে করেন টেন্ডুলকারের অবসর নেয়া উচিত

যেন নায়ক থেকে খলনায়কে রূপান্তর ঘটছে শচীন টেন্ডুলকারের ! যারা এতদিন তাকে মাথায় তুলে রেখেছেন বিশ্বকাপ ব্যর্থতার পর তারাই এবার টেন্ডুলকার খেদাও আন্দোলনে!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2007, 11:24 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ভারতীয় মিডিয়ার চালানো এক জনমত জরিপে দেখা গেছে বেশির ভাগ লোকই আর ‘লিটর মাস্টারকে’ চান না। সোমবার মুম্বাইয়ের এক টেলিভিশন জরিপে ৬৪ শতাংশ লোকই টেন্ডুলকারের অবসরে যাওয়া উচিত বলে রায় দিয়েছে। এশিয়ান এজ প্রকাশ করেছে আরেকটি টেলিভিশন জরিপের ফল। তা অবশ্য সাধারণ মানুষের মধ্যে চালানো হয়নি, বর্তমান ও সাবেক প্রথম শ্রেনীর ৬০ ক্রিকেটারের মধ্যে চালানো এই জরিপে দেখা গেছে এক-তৃতীয়াংশের রায়-টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে শচীনের অবসর নেওয়া উচিত। আর অর্ধেকই মনে করেন, ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানের সরে যাওয়া উচিত শুধু ওয়ানডে থেকে।

অথচ ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষেকের পর থেকে যতো দিন গেছে ততই খ্যাতির চূড়ায় উঠেছেন ‘লিটল মাস্টার’। একটা সময় ছিল যখন ভারতীয় ব্যাটিংই ছিল একেবারেই টেন্ডুলকার-নির্ভর। নিজের ব্যাট দিয়ে সেই নির্ভরতার জায়গাটুকু অটুট রেখেই ক্রিকেটানুরাগীদের আন্তঃপুরে ঢুকে গিয়েছিলেন। কিন্তু সেই ব্যাটসম্যন দলে থাকার পরও যখন বাংলাদেশ ও শ্রীলংকার কাছে ভারত অসহায়ের মতো হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে বলেই যেন ভরসার সেই জায়গাটুকু অটুট থাকছে না।

তাই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ব্যারি রিচার্ডস মনে করেন জায়গা ধরে রাখতে হলে টেন্ডুলকারকে ব্যাট হাতে আবার আগের মতো কর্তৃত্ব করতে হবে, “ও ছোট দলগুলোর বিরুদ্ধে ভালো খেলতে পারে। অন্যভাবে বললে, এখন শুধু ওর দূর্বল বোলিংয়ের বিরুদ্ধে ভালো করার ক্ষমতাই আছে । কিন্তু শ্রদ্ধা আদায় করতে হলে তাকে প্রয়োজনীয় মুহুর্তে এবং বড় দলগুলোর বিপক্ষেও ভালো করতে হবে”।