মোহাম্মদ ইউসুফের আকুল আবেদন
পাকিস্তানে ধর্মীয় অনুভূতির পরের জায়গাটা যেন দখল করে নিয়েছে ক্রিকেট, তাই জয়ের সঙ্গে আনন্দ থাকলে পরাজয়ে থাকে গ¬ানি। সেই পরাজয় যখন অ্যায়ারল্যান্ডের মতো ছোট্ট দলের সঙ্গে এবং তাতে বিশ্বকাপ থেকে বিদায় -- ঘন্টা বাজে তখন গ¬ানিটাও ক্রোধ ----- উন্মত্ততায় রূপ নেবে তা -- ই স্বাভাবিক। সেটাকেই ভয় পাচ্ছেন পাকিস্তানী ক্রিকেটাররা। সম্ভাব্য হাঙ্গামার ভয়ে আগেরদিন কামরান আকমলের ক্ষমা চাওয়ার পর বৃহস্পতিবার মোহাম্মদ ইউসুফ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
ক্রিকেটাররা দেশে ফেরার আগেই সমর্থকরা ক্রিকেটারদের পোস্টার পুড়িয়ে, কুশপুত্তলিকা দাহ করে মনের জ্বালা মিটিয়েছে। তাই ক্রিকেটাররা দেশে ফিরেছেন দল --- ছুট হয়ে, ভিন্ন ভিন্ন বিমানে। বেশিরভাগ ক্রিকেটারই করাচি ও লাহোর বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তারা ফিরেছেন বলে পরিস্থিতি আরো উত্তপ্ত হতেই পারে। তাই সবার উদ্দেশ্যে মোহাম্মদ ইউসুফের আবেদন, “ক্রিকেট একটা খেলা এবং যা বিশ্বকাপেই শেষ হয়ে যাবে না। সামনে আরো খেলা হবে। আমরা বুঝতে পারছি, আমাদের বাজে পারফরম্যান্সের জন্যই এই অবস্থা, কিন্তু সমর্থকদেরও ধৈর্য্য ধরতে হবে।”
শুধুই কী বাজে খেলা! বিশ্বকাপ খেলতে পাকিস্তান খুইয়ে এসেছে কোচ বব উলমারকেও। এই ক্রিকেট পন্ডিতের হত্যা-----রহস্য নিয়ে তদন্ত চলছে, পুলিশের কাছে জবানবন্দী ও আঙ্গুলের ছাপ দিয়ে এসে এখনো পুরো সন্দেহমুক্ত হতে পারেননি পাকিস্তানী ক্রিকেটাররা। নিজেদের এই দুঃসময়ে প্রয়াত এই কোচকে স্মরণ করে উইজডেনের বর্ষসেরা এই ক্রিকেটার বলেছেন, “এমনকি অ্যায়ারল্যান্ডের কাছে হারার পরও বব উলমার আমাদের বলেছিলেন সামনের দিকে তাকাতে। আমি আশা করি এই দুঃসময়ে দল পুনর্গঠনের কাজে পরামর্শ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন আমাদের সাবেক ক্রিকেটাররা।”
গত বছর ১৭৮৮ রান করে উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের একজন মনোনীত হলেও মোহাম্মদ ইউসুফ বিশ্বকাপে সেই পারফরম্যান্সের কোনো প্রতিফলন নেই। তারপরও পাকিস্তানের আগামী অধিনায়কের সম্ভাব্যদের তালিকায় তিনিও আছেন। বিশ্বকাপ ব্যর্থতার পর পরই ওয়ানডে থেকে বিদায় নেওয়ার ঘোষানা দিয়েছেন অধিানয়ক ইনজামাম ---- উল হক। তার উত্তরসূরী হতে কোনো দ্বিধা নেই ইউসুফের, বরং চ্যালেঞ্জটা তিনি নিতে আগ্রহী, “আমি যদি মনে করি, দলের জন্য ভালো কিছু করতে পারবো এবং ভবিষ্যতের জন্য একটা ভালো দল গঠন করতে পারবো, তাহলে অবশ্যই এই দায়িত্ব নেবো। এটা অমার জন্য হবে বড় এক সম্মান।”
