পাকিস্তানের কোচ হিসেবে স্বস্তিতে ছিলেন না বব উলমার
পোগাসাস হোটেলের ভিডিও টেপ উলমার হত্যা-----রহস্যের কিনারা করে দেবে ! এটাই খুনী কিংবা খুনীদের ধরার একটা সূত্র হতে পারে, এমনই ধারনা জ্যামাইকা পুলিশের।
এক সপ্তাহ পেরিয়ে গেলেও উলমার হত্যা ---- রহস্যের জট খুলতে পারেনি পুলিশ। পাকিস্তানী খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় হাটেলের এক কলগার্লও আছেন। এ ছাড়া জেরার মুখোমুখি হতে হবে ওয়েস্টইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারাকেও। সব মিলিয়ে তদন্তের ডালাপালা বেশ বি¯তৃত হলেও পুলিশ পরিস্কারভাবে সন্দেহ করার মতো কাউকে পায়নি।
তবে হাতে পেয়েছে ওই ভিডিও টেপ যাতে রয়েছে হোটেলের ১২ তলায় স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ। “এই ফুটেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ, এ থেকে খুনী বা খুনীদের ছবি পেয়ে যেতে পারি আমরা”------ বলেছেন জ্যামাইকা পুলিশের ডেপুটি কমিশনার মার্ক শিল্ডস। তাতে অবশ্য উলমারের কক্ষের ভেতরের কোনো ছবি নেই, তার কক্ষের দরজাটাও দেখা যাচ্ছে না। শুধু কক্ষের সামনের করিডোর দিয়ে যারা আসা --- যাওয়া করেছেন তাদের ছবিই স্পষ্ট। ছবিগুলোকে ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করার পর তা বিশ্লেষণ করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে মার্ক শিল্ডস বিপাকে পড়েছেন পাকিস্তান দলকে দেশে ফেরার অনুমতি দিয়ে। তদন্তের আগে তাদের ফেরত পাঠানো নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। জবাবে শিল্ডস বলেছেন, “ তাদের দেশে ফেরার অনুমতি না দিলে হয়তো মারাত্মক কূটনৈতিক জটিলতা তৈরি হতো, যার বিরূপ প্রভাব পড়তো বিশ্বকাপে।” কুটনীতিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা এখনো পুরোপুরি কেটে গেছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে এক সঙ্গীসহ পাকিস্তানী কূটনীতিক জাহিদ হাফিজ চৌধুরী জ্যামাইকায় পৌঁছেছেন।
এদিকে হঠাৎ জানা যাচ্ছে প্রয়াত বব উলমার পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়ে খুব একটা সুখে ছিলেন। দলে তার চেয়ে ইনজামামের কর্তৃত্বটাই বেশি ছিল বলে উল্লেখ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহরিয়ান খান। ইনজামামের এই কর্তৃত্বকে ‘ধর্মীয় নিয়ন্ত্রন’ হিসেবেই উল্ল্রেখ করে ওয়েব সাইট ক্রিকইনফো ---- তে লিখেছেন, “দলের নিয়ন্ত্রণ নিতেই কোচ বাধাগ্রস্ত হয়েছেন। পাকিস্তান অধিনায়কের ধর্মীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে পুরো দলের ওপর, বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের নিয়ন্ত্রন নিতে কোচের খুবই সমস্যা হয়েছিল ।” তার কথা অনুযায়ী উলমারের সঙ্গে নাকি ইনজামামের কিছু মতপার্থক্য ছিল। উলমার সাধারণ আলাপ ---- আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করতে চাইলেও তাকে অধিনায়কের নীরব হুমকির মুখেই পড়তে হতো। এসবের পেছনেও ইনজামামের ‘ধর্মীয় নিয়ন্ত্রণ’ কাজ করতো বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান, “মূল সমস্যা ইনজামামের ক্রিকেট নেতৃত্ব নয়, একটা ধর্মীয় আবহ দিয়ে সে দলে কর্তত্ব প্রতিষ্ঠা করেছিল এবং অধিকাংশ সদস্যকে ও সম্মোহিত করে রেখেছিল।”
এসব নিয়েও শাহরিয়ার খানের সঙ্গে কথা হয়েছিল বব উলমারের। কিন্তু পাকিস্তান অধিানায়কের কর্তৃত্বটা বাড়াবাড়ি রূপ নেয় গত বছর ওভাল টেস্টে পাকিস্তানী বোলারদের বল---- টেম্পারিংয়ের জন্য দায়ি করায় দল নিয়ে মাঠ ত্যাগ করলে। শাহরিয়ার খান জানিয়েছেন ওই ম্যাচের পর নাকি উলমার পাকিস্তান দলের দায়িত্ব থেকেই সরে যেতে চেয়েছিলেন, “অক্টোবরের ৬ তারিখ আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করার পর বব আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন তিনিও পদত্যাগ করতে চান”। সে যাত্রা শাহরিয়ারই ঠেকিয়েছেন ববকে এবং আশ্বস্ত করেছিলেন নতুন চেয়ারম্যান তার পক্ষেই থাকবেন বলে।
পদত্যাগ না করে থেকে গিয়েছিলেন ৫৮ বছর বয়সী এই কোচ। এবং বিশ্বকাপের পরেও পাকিস্তান দলের দায়িত্বে থাকার ইচ্ছার কথাও জানিয়েছিলেন শাহরিয়ার খানকে, “ওয়েস্টইন্ডিজ রওনা হওয়ার দুদিন আগে বব আমার কাছে এসে বিশ্বকাপের পরও পাকিস্তান দলের দায়িত্ব চালিয়ে নেওয়ার ইচ্ছা পোষন করেছিলেন। তবে শর্ত হিসেবে পিসিবির সিনিয়র সদস্যদের পক্ষ থেকে তাকে হয়রানি বন্ধ করার কথা বলেছিলেন।”
বোঝাই যাচ্ছে, খুন হওয়ার আগেও পাকিস্তানে খুব বাজে সময় কেটেছে এই ক্রিকেট পন্ডিতের।
