সুপার এইটের অঙ্কে গোলমাল
ক্রিকেটের কুলীনদের কূটচালটা মাঠে মারা গেলো! ওদের বাড়া ভাতে ছাই দিয়ে দিলো আয়ারল্যান্ড। এবং হয়ত বাংলাদেশও।
এবারের বিশ্বকাপের ফরম্যাটটা এমনভাবে করা হয়েছিল যে গ্র“প পর্যায় থেকে ওদের অপছন্দের ৮টা দেশ ছিটকে যাবে। তারপর তারা নিজেদের মতো আসল বিশ্বকাপটা খেলবে। গ্র“পগুলো এমনভাবে করা হয়েছিল যে সেখান থেকে কোন দুটো দেশ যাবে সেটা মোটামুটি নির্ধারিত, বাকি দলগুলো তিনটা করে ম্যাচ খেলে হেরে এবং এক আধটা জিতে দেশে চলে যাবে প্রথম রাউন্ড শেষে। বিশ্বায়নের বাদ্যও বাজানো হলো, নিজেদের মতো করে বিশ্বকাপও খেলা গেলো। কিন্তু ২৭ মার্চ থেকে যে সুপার এইট শুরু হচ্ছে তাতে পাকিস্তান নেই এবং খুব সম্ভবত থাকছে না ভারতও। আর আয়ারল্যান্ড ও বাংলাদেশ থেকে যাওয়াতে ওদের হিসাবে অর্থহীন ম্যাচ তাই ওখানেও থাকছে। এবং ওখানেও পচা শামুকে পা কেটে আরও গোলমাল হওয়ার আশঙ্কা থাকছে।
সুপার সিক্স বা সুপার এইট জিনিসটাই খুব অদ্ভুত। ’৯৯ বিশ্বকাপে যখন চালূ হয় তখন এমন বিভ্রান্তি যে হিসাব মেলাতে দলগুলো রীতিমতো গলদঘর্ম। গ্র“প থেকে তিনটা দল যাবে, ওরা সুপার সিক্সে গিয়ে খেলবে অন্য গ্র“পের তিন দলের সঙ্গে এবং নিজেদের গ্র“প থেকে যে দুটো উঠছে ওদের সঙ্গে গ্র“প ম্যাচের ফলটাই যোগ হবে। তার মানে যাদের একটা দল হারাবে, তাদের হারিয়ে ওরা প্রার্থনায় বসবে ওরাও যেন পরের রাউন্ডে উঠে। এবারের সুপার এইটেও একই নিয়ম, সেই নিয়মের ফলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা এখনই কিছু হা --- হুতাশ করছেন। কারণ পাকিস্তান উঠলে ওদের দুই পয়েন্ট থাকত, এবং পাকিস্তান অন্য প্রতিপক্ষ দলগুলোকে নিশ্চয়ই গোলমালে ফেলত। আয়ারল্যান্ডের বিপক্ষে ওদের দুই পয়েন্ট আছে ঠিক, কিন্তু সেই দুই পয়েন্ট তো অন্য দলগুলোও পাবে।
এবার আরেক প্রস্থ গবেষণাও হয়েছে সুপার এইট নিয়ে। গ্র“প চ্যাম্পিয়ন --- রানার্স আপ বলে কিছু নেই, র্যাংকিং অনুযায়ী গ্র“পের এক এবং দুই নাম্বার দল আগে থেকেই ঠিক করা, এখন তাদের কেউ যদি উঠতে না পারে তাহলে তাদের জায়গা নেবে গ্র“প থেকে ওঠা অন্য দলটি। যেমন ধরুন, শ্রীলঙ্কা গন্য ছিল বি গ্র“পের এক নাম্বার দল হিসাবে, ভারত দুই নাম্বার। এখন বাংলাদেশ ভারতের জায়গা নিলে বাংলাদেশের স্থান হবে বি গ্র“পের দুই নাম্বার দল, শ্রীলঙ্কার জায়গা নিলে এক নাম্বার। এই নাম্বারিংটাও করা হয়েছিল বাণিজ্যের অঙ্ক মাথায় রেখে। যেমন সবাই ধরেই নিয়েছিল ১৫ এপ্রিল ভারত --- পাকিস্তানের ম্যাচ হবে, সেই অনুযায়ী দর্শকরা তৈরি হচ্ছিল, সেভাবেই ব্যবস্থাপনা। দর্শকদের কথা মাথায় রেখেই এই সূচী, ক্যারিবিয়ানের একেকটা আলাদা স্বাধীন দেশ, একটি থেকে আরেকটি যেতে ফ্লাইট ছাড়া কোনো বিকল্প নেই, কাজেই ওদের যাতে অসুবিধা না হয়, আগে থেকেই যেন তারা সব ঠিক করে সে অনুযায়ী তাদের ভ্রমণসূচী তৈরি করতে পারে --- এসবই আইসিসি ভেবেছিল। যে কোনো টুর্নামেন্টে গ্র“প চ্যাম্পিয়ন --- রানার্স আপ হওয়াটা একটা বিষয়, কারণ তাহলে পরের রাউন্ডে তুলনামুলক দুর্বল প্রতিপক্ষকে পাওয়া যায়। এখানে যেহেতু সুপার এইটে সবাই সবার সঙ্গে খেলছে, কাজেই আগে থেকেই গ্র“পের স্থান ঠিক করে রাখাতে কোনো সমস্যা নেই। তাতে বানিজ্যের পথটা মসৃন থাকলো। দর্শকদের লাভও হলো। যদি প্রত্যাশামতো প্রতি গ্র“প থেকে শীর্ষ দুই দল যেতো, মানে ভারত --- পাকিস্তান বাদ না পড়তো, তাহলে একেবারে আইসিসি এবং অভিজাতদের চাহিদামতো বিশ্বকাপ। তারা তো ঠিক করেই এসেছিল প্রথম রাউন্ডটাতে গা গরম করবে, তারপর দ্বিতীয় রাউন্ডে সেই উত্তাপ পুড়িয়ে দেবে বাকিদের।
রাহুল দ্রাবিড় হেরে যাওয়ার পর বারবার আফসোস করছিলেন,“গত বিশ্বকাপেও আমাদের শুরুটা এরকম বাজে হয়েছিল। কিন্তু গ্র“পে ৬টি ম্যাচ ছিল বলে আমরা ফিরে আসতে পেরেছিলাম। এবার তো একটা বাজে ম্যাচই সব শেষ করে দিল।” রাহুল দ্রাবিড়ের আফসোসটা বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের কানে তুলে এ বিষয়ে তার মতটা জানতে চাওয়া হলো। গ্র“পে আরও বেশি ম্যাচ থাকা উচিত বলে তিনি মনে করেন কিনা! হাবিবুল একটু হাসলেন,“অবশ্যই আমিও তা -- ই মনে করি। প্রথম যখন গ্র“পিং হয় তখন আমাদের মতো দেশেরই মন খারাপ হয়েছিল বেশি। কারণ তিনটা মাত্র ম্যাচ!” তারপর আবার হেসে হাবিবুল যোগ করলেন,“এটা তো সম্ভবত বড় দলগুলোর কথা ভেবেই তৈরি হয়েছিল। ওরা চায়নি গ্র“পে খুব বেশি ম্যাচ খেলতে। তাই...।” এবারের হাসিটা যেন ওদের দিকে পরিহাসের হাসি। নিজের অস্ত্রে ওদের কেউ কেউ ঘায়েল হওয়াতে বাংলাদেশ অধিনায়কও যথেষ্ট মজা পেয়েছেন। প্রকৃতিই সম্ভবত সবচেয়ে বেশি মজাটা করেছে। দুর্বলদের বিরুদ্ধে সবলদের আধিপত্যে তো এই একটা শক্তিই বাঁধা দিতে পারে। সেই বাঁধাতেই...
ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি। গত দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন, এবারও নড়বড়ে সাম্প্রতিক অতীতকে ক্যারিবিয়ান সাগরে ভাসিয়ে দিয়ে যথারীতি গ্র“প চ্যাম্পিয়ন, র্যাংকিংয়ের হিসাবে সবচেয়ে প্রবল প্রতিপক্ষের গ্র“প থেকে দুই পয়েন্ট নিয়েই তারা সুপার এইটে। ওদিকে ব্রায়ান লারার দলের কোচ যদিও মাঝে --- মধ্যেই দলের সমালোচনা করেছেন, যা চাচ্ছেন তা পাচ্ছেন না বলে খানিকটা আফসোসও, তবু তার দলও পুরো পয়েন্ট নিয়েই সুপার এইটে। সুপার এইটের প্রথম ম্যাচে সেই দুই দল মুখোমুখি। বিশ্বচ্যাম্পিয়ন এবং স্বাগতিক। যে কোনো টুর্নামেন্টের জন্য অতুলনীয় ম্যাচ। তারপর একের পর এক সেরকম ম্যাচই হতো, ভারত ---ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান --- অস্ট্রেলিয়া! কিন্তু এখন আয়ারল্যান্ড ---অস্ট্রেলিয়া এবং হয়তো দক্ষিণ আফ্রিকা --- বাংলাদেশ....।
নিখাদ ক্রিকেটপ্রেমীদের কথা ভাবলে খুব ভালো খবর নয়। বাণিজ্যের দৃষ্টিকোণ থেকেও খারাপ। কিন্তু এই বাণিজ্য শব্দটা উঠলেই মনে হয়, যা হয়েছে বেশ হয়েছে।
খেলার আগে বাণিজ্যকে রাখলে বাণিজ্যের গনেশ উল্টাবেই। এবং চিন্তার কথা হলো, খেলা আর বাণিজ্যকে একাকার করার ফলে খেলাটাই না কবে উল্টে যায়!
