বাংলাদেশের সঙ্গে হারায় উপকারই হয়েছে : ফ্লেমিং
সব পরাজয়েই কষ্ট থাকে, দুঃখ থাকে। থাকে ইতিবাচক দিকও, বাংলাদেশের সঙ্গে হারের পর যা আবিষ্কার করেছেন ফ্লেমিং। প্রস্তুতি ম্যাচে ওই হারটাকে নিজেদের জাগিয়ে তোলার সংকেত হিসেবেই দেখতে চান নিউজিল্যান্ড অধিনায়ক।
সে অর্থে তারা জেগে উঠেছেও। বাংলাদেশের কাছে ২ উইকেটে হারার পরপরই প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। বিশ্বকাপে আসার আগে আগে অস্ট্রেলিয়াকে ৩ ----- ০ তে হারানোর পর যেন সবার মধ্যেই একটু গা ----- ছাড়া ভাব চলে এসেছিল --- এমন একটা ইঙ্গিত ছিল ফ্লেমিংয়ের কথায়। তাই বিশ্বকাপ শুরুর আগে একটা খুব খারাপ দিন এসে যাওয়ায় লাভই হয়েছে বলে মনে করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক,“ ওই ম্যাচ আমাদের দেখিয়ে দিয়েছে হঠাৎ হঠাৎ এখানে ওখানে একটা ভালো সপ্তাহ কাটালে চলবে না। এখানে টানা দুমাস ফর্মে থাকতে হবে, এ দলটির জন্য যা বড় একটা চ্যালেঞ্জও।” বাংলাদেশের কাছে হেরে যাওয়ার স্মৃতিকে পেছনে ফেলে তার দল চ্যালেঞ্জ জয়ের দিকে এগোচেছ বলেও দাবী করেছেন ফ্লেমিং, “ ফিরে পাওয়ার জন্য একটু পিছিয়ে নিজেদের খতিয়ে দেখারও প্রয়োজন হয়, বাংলাদেশের সঙ্গে হার সেটা করে দিয়েছে। ওই ম্যাচের পর ঘুরে না দাঁড়ালে তো শ্রীলংকাকে হারাতে পারতাম না। ওদের হারাতে না পারলে দুশ্চিন্তায় থামতাম, পেরেছি বলে এখন আমি সামনের দিকে তাকাচিছ।”
বিশ্বকাপ ক্রিকেট একটা বড় এবং কঠিন মিশন। গত আসরে টানা ১১ ম্যাচ জিতে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের জন্য এবারের মিশন যেন কঠিনই। টানা পাঁচ ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া অস্ট্রেলিয়া তো নয়ই, ফ্লেমিংয়ের মতে অন্য কোনো দলও সে মর্যাদা পাওয়ার মতো নয়, “এবার পরিস্কার ফেবারিট কেউ নেই।”
আগামী শুক্রবার সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড।
