২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে গিলেস্পিকে পাচ্ছে না নিউজিল্যান্ড

জ্যাকব ওরাম সুস্থ হয়ে উঠলেও মার্ক গিলেস্পিকে বাইরে রেখেই শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর পর এই পেসারের ডান বাহু হঠাৎ করে অবশ হয়ে পড়ে। চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠলেও এখনো ম্যাচ খেলার মতো অবস্থা হয়নি তার। মঙ্গলবার নেটে বোলিং করেছেন। তবে গত সপ্তাহের প্রস্তুতি ম্যাচগুলো খেলতে না পারায় তার ম্যাচ প্র্যাকটিস হয়নি। সেকারণেই ঝুঁকি না নিয়ে গিলেস্পিকে ইংল্যান্ডের বিপক্ষে দলের বাইরে রাখার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড দলের এক মুখপাত্র।

পিটার ফুলটনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। শ্রীলংকার সঙ্গে প্রস্তুতি ম্যাচে এই ব্যাটসম্যানের আঙ্গুল ভেঙ্গে গিয়েছিল, তাই ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তার খেলাও অনিশ্চিত। তবে একটা সুখবরও আছে, ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার জ্যাকব ওরাম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।