২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের আড়াই লাখ ডলার অনুদান দিয়েছে আইসিসি

সিডর দুর্গতদের সাহায্যার্থে রোববার হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের যে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটি হয়ে গেল, তা আয়োজনের প্রস্তাব দিয়েছিল খোদ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডই। এবার তাদের মতো ঘূর্ণিঝড়ে সহায়সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এজন্য আড়াই লাখ ইউএস ডলারের অনুদান দিয়েছে বাংলাদেশকে। যা বাংলাদেশ ক্রিকেট দলের মাধ্যমে পৌছাবে ত্রাণ তহবিলে। দুবাই থেকে হ্যামিল্টনে উড়ে যাওয়া আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড রোববার চ্যারিটি ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাতে আড়াই লাখ ডলারের চেক তুলে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 02:56 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সিডর দুর্গতদের সাহায্যার্থে রোববার হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের যে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটি হয়ে গেল, তা আয়োজনের প্রস্তাব দিয়েছিল খোদ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডই। এবার তাদের মতো ঘূর্ণিঝড়ে সহায়সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এজন্য আড়াই লাখ ইউএস ডলারের অনুদান দিয়েছে বাংলাদেশকে। যা বাংলাদেশ ক্রিকেট দলের মাধ্যমে পৌছাবে ত্রাণ তহবিলে। দুবাই থেকে হ্যামিল্টনে উড়ে যাওয়া আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড রোববার চ্যারিটি ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাতে আড়াই লাখ ডলারের চেক তুলে দেন। আইসিসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের দুর্গত মানুষের জন্য দুঃখও প্রকাশ করেছেন ম্যালকম স্পিড, "গত মাসে সাইক্লোন সিডর বাংলাদেশে যে ধ্বংসলীলা চালিয়ে গেছে তা আমাদের সবাইকেই ব্যথিত করেছে। এক মাসেরও বেশি হয়ে গেল। অথচ এখনো পুনর্গঠন প্রক্রিয়ার কতো কাজ বাকী। যখন আমাদের সদস্য একটি দেশ এভাবে আক্রান্ত হয় এবং যখন আমরা দেখি বিভিন্ন সংস্থা ব্যাপক কাজ করে যাচ্ছে, তখন আমাদেরও এগিয়ে আসা উচিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৭৪০ঘ.