ওয়েলিংটন, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়া। দুটো সফর বিধ্বস্ত নিউজিল্যান্ড ঝুলি ভরে হারের অপমান নিয়েই ফিরেছে দেশে। এবার ঘরের উঠোনে পাচ্ছে বাংলাদেশকে। আর সিরিজে ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসার জন্য ব্যাটসম্যানদের আহ্বান জানিয়েছে ড্যানিয়েল ভেট্টরি। কিউই অধিনায়কের মতে বাংলাদেশ এবং ফেব্র"য়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করতে হলে দায়িত্ব নিয়ে খেলতে হবে ব্যাটসম্যানদের।
শনিবার 'নিউজিল্যান্ড হেরাল্ড' পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে আসন্ন সিরিজ নিয়ে বলতে গিয়ে ব্যাটসম্যানদের সতর্ক করেছেন ভেট্টরি। বলেছেন, "অস্ট্রেলিয়ায় খেলার মতো চাপ নেই, কিন্তু ভালো কিছু করার চাপে ঠিকই ভুগছি আমরা। যদি ব্যাটসম্যানরা মনে করে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষেও চলবে, তাহলে আরেকটি আঘাত সইতে হবে তাদের।"
দক্ষিণ আফ্রিকা সফর থেকেই চলছে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ডেল স্টেইনের পেস ও সুইংয়ে বিপর্যস্ত হয়েছে তারা টেস্ট সিরিজে। ২-০ ব্যবধানে সেই সিরিজ হারে একমাত্র ফিফটিটি করেছেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। এবং কোনোবারই ১৮৮ রানের ওপর যেতে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াতেও হয়েছে একই সমস্যা। ব্রেট লি ও শন টেইটের পেসে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২৮৩ রান তাড়া করতে গিয়ে ১১৪ রানে হেরেছে নিউজিল্যান্ড।
এসব দেখেশুনে ভীষণ হতাশ ভেট্টরি। ইংল্যান্ডের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নিতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজকে অবলম্বন মানছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তার মতে, "বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ নয়। কিন্তু তারপর সফরে আসা ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা সহজ হবে না। তাদের হারাতে হলে আমাদের অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতাগুলো সংশোধন করতে হবে।" এবং ঘুরেফিরে ব্যাটসম্যানদের প্রতিই তার সব উপদেশ, "সাধারণত ব্যাটসম্যানরাই ওয়ানডে জেতায় এবং টেস্ট ম্যাচ জিততে সাহায্য করে। স্কোরবোর্ডে প্রচুর রান প্রতিপক্ষকে চাপে ফেলে। কিন্তু স
bdnews24