গল, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঝে বৃষ্টি এসে খানিকটা বিরতি দিয়েছিল। অন্যভাবে বললে সেটুকুই বিশ্রাম। কিন্তু তাতে অপমান ঠেকাতে পারেনি ইংল্যান্ড। বৃহস্পতিবার গল টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৮১ রানে শেষ হয়েছে তাদের ইনিংস। ফলোঅনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২ রান তুলেছে ইংল্যান্ড। মাইকেল ভন ও অ্যালিস্টার কুক দুজনই ১ রান নিয়ে ব্যাট করছেন। ফলোঅন এড়াতে এখনও ২১৭ রান করতে হবে সফরকারীদের। এরআগে ৮ উইকেটে ৪৯৯ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে খেলেছেন অপরাজিত ২১৩ রানের ইনিংস।
ইংল্যান্ডের এই সর্বনাশটা করেছেন চামিন্ডা ভাস। ব্যাট হাতে দ্বিতীয় সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। মাত্র ১০ রানের জন্য মিস করেছেন তা। এরপর বল হাতে তেতে উঠলেন। এমনই যে তাতে উড়ে গেল ইংল্যান্ডের টপ- মিডলঅর্ডার। ৯ ওভারের এক স্পেলে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভাস। সুবাদেই মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টিতে স্থগিত হওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬১ রান।
৬ উইকেটে ৩৮৪ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। সুনামিতে বিধ্বস্ত হওয়ার আগে গলে শেষ টেস্টটি স্বাগতিকরা খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে ম্যাচে ২৩৭ রান করেছিলেন জয়াবর্ধনে। গলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা উদযাপন করলেন আরেকটি ডাবল সেঞ্চুরি দিয়ে। সিরিজে ঠিক আগের টেস্টে ৫ রানের জন্য দুশো করতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। ৪০৬ বলে চতুর্থ ডাবল সেঞ্চুরি পুরিয়েছেন জয়াবর্ধনে স্টিভ হার্মিসনকে দারুণ এক লফটেড কভার ড্রাইভে দড়ির ওপারে আছড়ে ফেলে। ভাস তার সঙ্গে ৭ম উইকেটে যোগ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১৮৩ রান। জুটি ভেঙ্গেছেন ম্যাথু হগার্ড ভাসকে অধিনায়ক মাইকেল ভনের ক্যাচ বানিয়ে। লাসিথ মালিঙ্গা (৫) পল কলিংউডের বলে বোল্ড হওয়ার পর ইনিংস ঘোষনা দেন জয়াবর্ধনে।
জবাব দিতে নেমেই ইংল্যান্ড পড়েছে বিপাকে। এতক্ষণ জয়াবর্ধনের দোর্দণ্ড প্রতাপে শাসিত হয়েছে ইংলিশ সিমাররা, তারাই ভাসের কাছে দেখল সিম বোলিংয়ের উদাহরণ। তৃতীয় ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে এলবিডব্লু হয়েছেন মাইকেল ভন (১)। ৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে তিলকরতে
bdnews24