২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে হারলো অনুর্ধ্ব-১৯ দল

এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তাই বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আনুষ্ঠানিকতা সারার ম্যাচে হারে তেমন কিছু এসে যায়নি সোহরাওয়ার্দী শুভর দলের। ৬ উইকেটে জিতে কেবল ব্যবধানটাই কমিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে ৩-২এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তাই বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আনুষ্ঠানিকতা সারার ম্যাচে হারে তেমন কিছু এসে যায়নি সোহরাওয়ার্দী শুভর দলের। ৬ উইকেটে জিতে কেবল ব্যবধানটাই কমিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে ৩-২এ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের তরুণরা অবশ্য এদিন চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৪০.৩ ওভারে মাত্র ১২৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৮ রান করেছেন আট নাম্বার ব্যাটসম্যান আশরাফুল আজিজ। শ্রীলঙ্কার ওপেনিং বোলার ফার্নান্ডো ২৮ রানে ৫ উইকেট নিয়ে পেয়েছেন ম্যান অফ দি ম্যাচের পুরস্কার। জবাবে ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কানরা। এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের মার্শাল আইয়ুব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.