২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

বৃষ্টিতে ভেস্তে গেছে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার নর্দান নাইটসের বিপে এই প্রস্তুতিমূলক ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে ৪১ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলেছিল নর্দান নাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 07:43 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

হ্যামিল্টন, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৃষ্টিতে ভেস্তে গেছে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার নর্দান নাইটসের বিপে এই প্রস্তুতিমূলক ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে ৪১ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলেছিল নর্দান নাইটস। উইলিয়ামসন সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া অরচার্ড ৪৩ এবং ওয়াটলিং ৩০ রান করেছেন। বাংলাদেশের পে পেসার শাহাদত হোসেন ৩৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। এছাড়া নাজমুল হোসেন ৩৭ রানে ২টি এবং আবদুর রাজ্জাক ২৬ রানে ২ উইকেট পেয়েছেন। অন্য উইকেটটি পেয়েছেন ফরহাদ রেজা। ২১ ডিসেম্বর অকল্যান্ডে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মোহাম্মদ আশরাফুলের দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৩৩৫ঘ.