২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া

গত বিশ্বকাপের ঠিক আগে বিশাল এক ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজের তিনটি ওয়ানডেই হেরে গিয়েছিল বিশ্ববিজয়ীরা! এ কথা সত্যি যে নিয়মিত একাদশের কয়েক জন সেই সফরে যাননি। তার পরও অস্ট্রেলিয়া বলে কথা! তাদের হোয়াইটওয়াশ তাই হতভম্ব করে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আরেকটি চ্যাপেল-হ্যাডলি সিরিজে তাই বিশ্বসেরাদের সামনে দুটো লক্ষ্য। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং দুই গ্রেট গ্রেগ চ্যাপেল ও রিচার্ড হ্যাডলির নামাঙ্কিত ট্রফিটা পুনরুদ্ধার করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

অ্যাডিলেড, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত বিশ্বকাপের ঠিক আগে বিশাল এক ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজের তিনটি ওয়ানডেই হেরে গিয়েছিল বিশ্ববিজয়ীরা! এ কথা সত্যি যে নিয়মিত একাদশের কয়েক জন সেই সফরে যাননি। তার পরও অস্ট্রেলিয়া বলে কথা! তাদের হোয়াইটওয়াশ তাই হতভম্ব করে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আরেকটি চ্যাপেল-হ্যাডলি সিরিজে তাই বিশ্বসেরাদের সামনে দুটো লক্ষ্য। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং দুই গ্রেট গ্রেগ চ্যাপেল ও রিচার্ড হ্যাডলির নামাঙ্কিত ট্রফিটা পুনরুদ্ধার করা। গত ফেব্র"য়ারির সেই লজ্জাজনক অভিজ্ঞতার সময় পন্টিং দলের সঙ্গে ছিলেন না। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মাইক হাসি। তবে দলের সঙ্গে না থাকলেও হোয়াইটওয়াশের লজ্জা ঠিকই স্পর্শ করেছিল অস্ট্রেলিয়ার অধিনায়ককে। অবশ্য নিউজিল্যান্ডকে সেই অর্জনের কৃতিত্ব দিতেও কার্পণ্য করছেন না তিনি, "গত বার নিউজিল্যান্ড আমাদের সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছিল। ফলটা প্রাপ্য ছিল তাদেরই।" এবারের সিরিজকে সামনে রেখে তাই পন্টিংয়ের কণ্ঠ প্রতিশোধের নেশায় উন্মত্ত, "আমরা ট্রফিটা মেলবোর্নের ক্যাবিনেটে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই।" সেই লক্ষ্যপূরণে বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে দু জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি। ভাইরাসে আক্রান্ত হওয়া ব্রেট লি বৃহস্পতিবার প্র্যাকটিসে অংশ নিতে পারেননি। আর প্র্যাকটিস করলেও গোড়ালির সমস্যা কাটিয়ে উঠতে পারেননি অ্যান্ড্রু সাইমন্ডস। পন্টিং অবশ্য অ্যাডিলেড ওভালে সাইমন্ডসকে পাওয়ার ব্যাপারে ৯৫ শতাংশ আশাবাদী। প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল জয়, দ্বিতীয়টায় ৩৩৬ ও শেষ ম্যাচে ৩৪৬ রান তাড়া করে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয়া --- গত চ্যাপেল-হ্যাডলি সিরিজটা এতটাই সুমধুর ছিল নিউজিল্যান্ডের জন্য। কিন্তু এবারের সিরিজের আগে কিউইরা বেশ চাপের মধ্যে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই বিধ্বস্ত হওয়ায় দশ মাস আগের সুখস্মৃতি ভুলে বেশ হতদ্যেম হয়েই অস্ট্রেলীয়দের মুখোমুখি হতে হচ্ছে তাদের। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি অবশ্য তার দল নিয়ে বেশ আশাবাদী, "দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকে কিছুটা হলেও নিজেদের ফিরে পেয়েছিলাম আমরা। এখানে (অস্ট্রেলিয়ায়) সেটা অনুবাদ করার চেষ্টা করবো। (দক্ষিণ আফ্রিকার) পরাজয়কে আমরা পেছনে ফেলে এসেছি। আশা করি এই সিরিজটা নতুনভাবে শুরু করতে পারবো। এখান থেকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও আশা করছি।" এক জনকে অবশ্য কিউইরা মিস করবেই। গত সিরিজে দলকে নেতৃত্ব দেয়া স্টিভেন ফ্লেমিং এবার দলে নেই। বিশ্বকাপশেষে ওয়ানডে থেকে অবসর নিলেও এবারের সিরিজের আগে তিনি ঠিকই উপদেশ দিয়েছেন দলকে। ভেট্টরি জানাচ্ছেন সেই উপদেশ পেয়ে তার দলও উপকৃত হয়েছে ভালই। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৩ঘ.