২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নেমেই বগুড়ায় গেল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। কলম্বো থেকে ব্যাংকক হয়ে সোমবার দুপুরে তারা ঢাকায় পৌঁছায়। আর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কান তরুণ ক্রিকেটাররা ধরেছেন বগুড়ায় যাওয়ার বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। কলম্বো থেকে ব্যাংকক হয়ে সোমবার দুপুরে তারা ঢাকায় পৌঁছায়। আর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কান তরুণ ক্রিকেটাররা ধরেছেন বগুড়ায় যাওয়ার বাস। ১২, ১৪ ও ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম তিনটি ওয়ানডে হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শেষ দুটো ওয়ানডে খেলতে ঢাকায় ফিরবে শ্রীলঙ্কার দলটি। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ওই ম্যাচ দুটো খেলে তারা দেশে ফিরে যাবে ২১ ডিসেম্বর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪৯ঘ.