২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের জন্য ২৩০০ ডলার দিল বাংলাদেশ দল

যে কোনো দুর্যোগে দেশের বিপর্যস্ত মানুষের পাশে এর আগেও দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। সিডরে সহায় সম্বলহীন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যে কোনো দুর্যোগে দেশের বিপর্যস্ত মানুষের পাশে এর আগেও দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। সিডরে সহায় সম্বলহীন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দল। এই দলের ২৩ জন তাদের ট্যুর ফি থেকে একশো ইউএস ডলার করে দিয়েছেন। তার মানে এদের মধ্যে বাংলাদেশ দলের হেড কোচ জেমি সিডন্সসহ অন্যান্য বিদেশী কোচিং স্টাফরাও আছেন। আর এই ২৩০০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৬১ হাজার টাকা, ১ ডলার ৭০ টাকা হিসেবে) সোমবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেও জমা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা জমা দিতে অবশ্য পুরো দল যায়নি। দুপুর দেড়টায় গোটা দলের প্রতিণিধি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান এবং নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সহকারী ম্যানেজার সদরুল আমিন ভুইয়া। সেখান থেকে ফিরে আশরাফুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, "আজ আমাদের মতো আরো অনেকেই ত্রাণ তহবিলে টাকা জমা দিতে গিয়েছিলেন। তাই প্রধান উপদেষ্টার সঙ্গে সেভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের শুভকামনা জানিয়েছেন যেন নিউজিল্যান্ডে আমরা ভালো খেলি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.