ঢাকা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য দু'জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে মরহুম আতাউল হক মল্লিক সংগঠক হিসেবে পুরস্কারটি পেলেও পাননি ক্রিকেটার মরহুম মানজারুল ইসলাম রানা। এবার কোনো ক্রিকেটারকেই জাতীয় পুরস্কারে ভূষিত না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বৃহষ্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, "এবার আমরা প্রবীণ ও প্রচারবিমুখ ক্রীড়াবিদদের প্রাধান্য দিয়েছি। ক্রিকেট বোর্ড থেকেও নাম প্রস্তাব করা হয়েছিল। নিঃসন্দেহে ক্রিকেটাররা দেশের জন্য সন্মান বয়ে এনেছে। কিন্তু তারা বয়সে অনেক তরুণ। আমরা মনে করেছি ভবিষ্যতে এই পুরস্কার পাওয়ার সময় তাদের আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24