নয়াদিল্লী, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বোলারদের ইনজুরি যে কি আপদ, তা কোলকাতা টেস্টে হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। এবার সে বিপদ দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। ইডেনের ম্যাচে চোট পেয়েছেন জহির খান ও মুনাফ প্যাটেল। শনিবার থেকে শুরু হতে যাওয়া ব্যাঙ্গালোর টেস্টে খেলা হচ্ছে না দুজনের। আর রুদ্রপ্রতাপ সিং এখনও সেরে ওঠেননি পুরানো ইনজুরি থেকে। এই প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে দলভুক্ত হয়েছেন ইরফান পাঠান, ইশান্ত শর্মা ও বিক্রম রাজবীর সিং। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণাও পিছিয়ে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। বুধবার ২৪ জন্যের সম্ভাব্য এক তালিকা দিয়েছে তারা।
কোলকাতা টেস্টে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন জহির। পিঠের পেশিতে টান খেয়েছেন মুনাফ। অস্ট্রেলিয়া সফরের আগে সুস্থ্য হয়ে ওঠার সুযোগ দিতেই ব্যাঙ্গালোরে এদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। বুধবার অস্ট্রেলিয়া সফরের জন্য ২৪ জনের দল ঘোষণার সময় এই কথা জানিয়েছেন তারা। থাকবেন না বলে জানালেও প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার ছিলেন সেখানে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ দিয়েছেন সম্ভাব্যদের তালিকা। "বেশ কজন ফাস্টবোলার ইনজুরিতে পড়ায় নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ জনের চূড়ান্ত দল ঘোষণা পিছিয়ে দিয়েছেন। ব্যাঙ্গালোরে আগামী ১২ ডিসেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত দল। তারা আপাতত ২৪ জনকে বাছাই করেছেন আর ফিটনেসের ভিত্তিতে মূল দল বেছে নেওয়া হবে"- বলেছেন শাহ।
অনিল কুম্বলেকে অধিনায়ক রেখে ২৪ জনের সম্ভাব্য তালিকায় আকাশ চোপড়া ও পিযুষ চাওলার নাম আছে। কিন্তু অনুপস্থিত বীরেন্দর শেবাগ এবং শ্রীশান্তকুমারন শ্রীশান্ত। ৮ জন ব্যাটসম্যান, ১৩ জন বোলার ও তিনজন উইকেট কিপার আছেন এই তালিকায়। ফর্মহীনতায় ভোগা দিনেশ কার্তিকের জন্য বড় এক হুমকি হয়ে তালিকাভুক্ত হয়েছেন পার্থিব প্যাটেল। এছাড়া আছেন অজিত আগারকার, রণদেব বোস এবং রাজস্থানের ফাস্টবোলার পঙ্কজ সিং।
ব্যাঙ্গালোর টেস্টের ভারতীয় দল : ওয়াসিম জাফর, দিনেশ কার্তিক, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস ল
bdnews24